৬ (purnachader mayay aji)

   পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে,

যেন   সিন্ধুপারের পাখি তারা,   যা য়   যা য়   যায় চলে॥

   আলোছায়ার সুরে   অনেক কালের সে কোন্‌ দূরে

            ডাকে   আ য়   আ য়   আয় ব'লে॥

   যেথায় চলে গেছে আমার হারা ফাগুনরাতি

   সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথি।

আলোছায়ায় যেথা   অনেক দিনের সে কোন্‌ ব্যথা

            কাঁদে   হা য়   হা য়   হায় ব'লে॥

রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1328

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

না না না
Songs
     না না না)      ডাকব না, ডাকব না    অমন করে বাইরে থেকে।
পারি যদি অন্তরে তার ডাক পাঠাব,    আনব ডেকে॥
     দেবার ব্যথা বাজে আমার বুকের তলে,
          নেবার মানুষ জানি নে তো কোথায় চলে--
              এই    দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে॥
          মিলবে না কি মোর বেদনা তার বেদনাতে--
              গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো।
                   আপনি কী সুর উঠল বেজে
                        আপনা হতে এসেছে যে--
                             গেল যখন আশার বচন গেছে রেখে॥
আরো দেখুন
বেঁধেছ প্রেমের পাশে
Songs
     বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়।
তব প্রেম লাগি  দিবানিশি জাগি  ব্যাকুলহৃদয় ॥
তব প্রেমে কুসুম হাসে,তব প্রেমে চাঁদ বিকাশে,
          প্রেমহাসি তব উষা নব নব,
          প্রেমে-নিমগন নিখিল নীরব,
তব প্রেম-তরে ফিরে হা হা ক'রে উদাসী মলয়।
     আকুল প্রাণ মম ফিরিবে না সংসারে,
     ভুলেছে তোমারি রূপে নয়ন আমারি।
জলে স্থলে     গগনতলে     তব সুধাবাণী সতত উথলে--
          শুনিয়া পরান শান্তি না মানে,
          ছুটে যেতে চায় অনন্তেরই পানে,
আকুল হৃদয়    খোঁজে বিশ্বময়  ও প্রেম-আলয় ॥
আরো দেখুন
সে যে পাশে
Songs
সে যে    পাশে এসে বসেছিল,    তবু জাগি নি।
কী ঘুম তোরে পেয়েছিল হতভাগিনি॥
     এসেছিল নীরব রাতে,    বীণাখানি ছিল হাতে--
     স্বপনমাঝে বাজিয়ে গেল    গভীর রাগিণী॥
জেগে দেখি দখিন-হাওয়া,    পাগল করিয়া
গন্ধ তাহার ভেসে বেড়ায়    আঁধার ভরিয়া।
     কেন আমার রজনী যায়,    কাছে পেয়ে কাছে না পায়--
     কেন গো তার মালার পরশ    বুকে লাগি নি॥
আরো দেখুন