২১০ (ore ay re tabe)

ওরে    আয় রে তবে, মাত্‌ রে সবে আনন্দে

আজ    নবীন প্রাণের বসন্তে॥

    পিছন-পানের বাঁধন হতে    চল্‌ ছুটে আজ বন্যাস্রোতে,

    আপনাকে আজ দখিন হাওয়ায় ছড়িয়ে দে রে দিগন্তে॥

বাঁধন যত ছিন্ন করো আনন্দে

আজ    নবীন প্রাণের বসন্তে।

    অকূল প্রাণের সাগর-তীরে    ভয় কী রে তোর ক্ষয়-ক্ষতিরে।

    যা আছে রে সব নিয়ে তোর ঝাঁপ দিয়ে পড়্‌ অনন্তে॥

রাগ: বেহাগ-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ফাল্গুন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ ফেব্রুয়ারি, ১৯১৫

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আবার যদি ইচ্ছা কর
Songs
আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে
     দুঃখসুখের-ঢেউ-খেলানো এই সাগরের তীরে ॥
আবার জলে ভাসাই ভেলা,  ধুলার 'পরে করি খেলা গো,
              হাসির মায়ামৃগীর পিছে ভাসি নয়ননীরে ॥
কাঁটার পথে আঁধার রাতে আবার যাত্রা করি,
     আঘাত খেয়ে বাঁচি নাহয় আঘাত খেয়ে মরি।
আবার তুমি ছদ্মবেশে    আমার সাথে খেলাও হেসে গো,
              নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে ॥
আরো দেখুন
জল এনে দে রে বাছা
Songs
                 জল এনে দে রে বাছা তৃষিত কাতরে।
                 শুকায়েছে কণ্ঠ তালু, কথা নাহি সরে।
আরো দেখুন
এই মৌমাছিদের ঘরছাড়া
Songs
এই      মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে
          তোরা আমায় ব'লে দে ভাই, ব'লে দে রে॥
          ফুলের গোপন পরান-মাঝে   নীরব সুরে বাঁশি বাজে--
ওদের   সেই সুরেতে কেমনে মন হরেছে রে॥
          যে মধুটি লুকিয়ে আছে,   দেয় না ধরা কারো কাছে,
          সেই মধুতে কেমনে মন ভরেছে রে॥
আরো দেখুন