২০৪ (ogo dakhin haoya)

ওগো  দখিন হাওয়া, ও  পথিক হাওয়া,  দোদুল দোলায় দাও দুলিয়ে।

    নূতন-পাতার-পুলক-ছাওয়া পরশখানি দাও বুলিয়ে॥

আমি  পথের ধারের ব্যাকুল বেণু   হঠাৎ তোমার সাড়া পেনু গো--

    আহা,  এস আমার শাখায় শাখায় প্রাণের গানের ঢেউ তুলিয়ে॥

ওগো  দখিন হাওয়া,  ও  পথিক হাওয়া,  পথের ধারে আমার বাসা।

    জানি তোমার আসা-যাওয়া, শুনি তোমার পায়ের ভাষা।

আমায়  তোমার ছোঁওয়া লাগলে পরে  একটুকুতেই কাঁপন ধরে গো--

    আহা,   কানে-কানে একটি কথায় সকল কথা নেয় ভুলিয়ে॥

রাগ: বেহাগ-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১২ ফাল্গুন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ ফেব্রুয়ারি, ১৯১৫

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মোরে বারে বারে ফিরালে
Songs
          মোরে   বারে বারে ফিরালে।
     পূজাফুল না ফুটিল      দুখনিশা না ছুটিল,
                   না টুটিল আবরণ ॥
জীবন ভরি মাধুরী   কী শুভলগনে জাগিবে?
     নাথ ওহে নাথ, কবে লবে তনু মন ধন?।
আরো দেখুন
ওগো শেফালিবনের মনের
Songs
ওগো    শেফালিবনের মনের কামনা,
কেন    সুদূর গগনে গগনে
আছ    মিলায়ে পবনে পবনে।
কেন    কিরণে কিরণে ঝলিয়া
যাও     শিশিরে শিশিরে গলিয়া।
কেন    চপল আলোতে ছায়াতে
আছ    লুকায়ে আপন মায়াতে।
তুমি    মুরতি ধরিয়া চকিতে নামো-না,
ওগো    শেফালিবনের মনের কামনা ॥
আজি   মাঠে মাঠে চলো বিহরি,
তৃণ     উঠুক শিহরি শিহরি।
নামো   তালপল্লববীজনে,
নামো   জলে ছায়াছবিসৃজনে।
এসো    সৌরভ ভরি আঁচলে,
আঁখি   আঁকিয়া সুনীল কাজলে।
মম      চোখের সমুখে ক্ষণেক থামো-না,
ওগো    শেফালিবনের মনের কামনা ॥
ওগো    সোনার স্বপন, সাধের সাধনা,
কত     আকুল হাসি ও রোদনে,
রাতে   দিবসে স্বপনে বোধনে,
জ্বালি   জোনাকি প্রদীপমালিকা,
ভরি     নিশীথতিমিরথালিকা,
প্রাতে   কুসুমের সাজি সাজায়ে,
সাঁজে   ঝিল্লি-ঝাঁঝর বাজায়ে,
কত     করেছে তোমার স্তুতি-আরাধনা,
ওগো    সোনার স্বপন, সাধের সাধনা ॥
ওই      বসেছ শুভ্র আসনে
আজি   নিখিলের সম্‌ভাষণে।
আহা    শ্বেতচন্দনতিলকে
আজি   তোমারে সাজায়ে দিল কে।
আহা    বরিল তোমারে কে আজি
তার    দুঃখশয়ন তেয়াজি--
তুমি    ঘুচালে কাহার বিরহকাঁদনা,
ওগো    সোনার স্বপন, সাধের সাধনা ॥
আরো দেখুন
এবার, সখী, সোনার
Songs
এবার, সখী, সোনার মৃগ দেয় বুঝি দেয় ধরা।
আয় গো তোরা পুরাঙ্গনা,   আয় সবে আয় ত্বরা ॥
    ছুটেছিল পিয়াস ভরে   মরীচিকাবারির তরে,
    ধ'রে তারে কোমল করে   কঠিন ফাঁসি পরা ॥
দয়ামায়া করিস নে গো, ওদের নয় সে ধারা।
দয়ার দোহাই মানবে না গো একটা পেলেই ছাড়া।
    বাঁধন-কাটা বন্যটাকে   মায়ার ফাঁদে ফেলাও পাকে,
    ভুলাও তাকে বাঁশির ডাকে,   বুদ্ধিবিচার-হরা ॥
আরো দেখুন