২২৭ (niday jakhan chaibe tumi)

        বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে

            তোমায়   ডাকব না তো ফিরে।

        করব তোমায় কী সম্ভাষণ,     কোথায় তোমার পাতব আসন

            পাতা-ঝরা কুসুম-ঝরা নিকুঞ্জকুটিরে॥

তুমি    আপনি যখন আসো তখন    আপ্‌নি কর ঠাঁই--

            আপনি কুসুম ফোটাও, মোরা    তাই দিয়ে সাজাই।

        তুমি যখন যাও চলে যাও    সব আয়োজন হয়-যে উধাও--

            গান ঘুচে যায়, রঙ মুছে যায়, তাকাই অশ্রুনীরে॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আজ কিছুতেই যায়
Songs
আজ কিছুতেই যায় না মনের ভার,
দিনের আকাশ মেঘে অন্ধকার-- হায় রে॥
     মনে ছিল আসবে বুঝি,   আমায় সে কি পায় নি খুঁজি--
     না-বলা তার কথাখানি জাগায় হাহাকার॥
সজল হাওয়ায় বারে বারে
সারা আকাশ ডাকে তারে।
     বাদল-দিনের দীর্ঘশ্বাসে   জানায় আমায় ফিরবে না সে--
     বুক ভরে সে নিয়ে গেল বিফল অভিসার॥
আরো দেখুন
রজনীর শেষ তারা,
Songs
     রজনীর শেষ তারা, গোপনে আঁধারে আধো-ঘুমে
বাণী তব রেখে যাও প্রভাতের প্রথম কুসুমে ॥
          সেইমত যিনি এই জীবনের আনন্দরূপিণী
শেষক্ষণে দেন যেন তিনি         নবজীবনের মুখ চুমে ॥
              এই নিশীথের স্বপ্নরাজি
          নবজাগরণক্ষণে নব গানে উঠে যেন বাজি।
     বিরহিণী যে ছিল রে মোর হৃদয়ের মর্ম-মাঝে
বধূবেশে সেই যেন সাজে     নবদিনে চন্দনে কুঙ্কুমে ॥
আরো দেখুন
ভালো মানুষ নই রে
Songs
ভালোমানুষ নই রে মোরা ভালোমানুষ নই--
গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই॥
দেশে দেশে নিন্দে রটে,   পদে পদে বিপদ ঘটে--
পুঁথির কথা কই নে মোরা, উল্‌টো কথা কই॥
জন্ম মোদের ত্র্যহস্পর্শে, সকল-অনাসৃষ্টি।
ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি।
অযাত্রাতে নৌকো ভাসা,   রাখি নে, ভাই, ফলের আশা--
আমাদের আর নাই যে গতি ভেসেই চলা বই॥
আরো দেখুন