২ (kusume kusume charanchihna)

কুসুমে কুসুমে চরণচিহ্ন   দিয়ে যাও, শেষে   দাও মুছে।

ওহে   চঞ্চল, বেলা   না যেতে খেলা   কেন তব যায় ঘুচে॥

চকিত চোখের অশ্রুসজল   বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চল--

          কোথা সে পথের শেষ   কোন্‌ সুদূরের দেশ

                   সবাই তোমায় তাই পুছে॥

বাঁশরির ডাকে কুঁড়ি ধরে শাখে,   ফুল যবে ফোটে নাই দেখা।

তোমার লগন যায় সে কখন,   মালা গেঁথে আমি রই একা।

"এসো এসো এসো' আঁখি কয় কেঁদে।   তৃষিত বক্ষ বলে "রাখি বেঁধে'

          যেতে যেতে, ওগো প্রিয়,   কিছু ফেলে রেখে দিয়ো

                   ধরা দিতে যদি নাই রুচে॥

রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ মার্চ, ১৯২৫

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নাই বা ডাকো
Songs
নাই বা ডাকো রইব তোমার দ্বারে,
মুখ ফিরালে ফিরব না এইবারে ॥
          বসব তোমার পথের ধুলার 'পরে,
          এড়িয়ে আমায় চলবে কেমন করে--
          তোমার তরে যে জন গাঁথে মালা
                   গানের কুসুম জুগিয়ে দেব তারে ॥
রইব তোমার ফসল-খেতের কাছে
যেথায় তোমার পায়ের চিহ্ন আছে।
          জেগে রব গভীর উপবাসে
          অন্ন তোমার আপনি যেথায় আসে--
          যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বালো
                   বসে রব সেথায় অন্ধকারে ॥
আরো দেখুন
আহ্বান আসিল মহোৎসবে
Songs
     আহ্বান আসিল মহোৎসবে
     অম্বরে গম্ভীর ভেরিরবে॥
পূর্ববায়ু চলে ডেকে   শ্যামলের অভিষেকে--
     অরণ্যে অরণ্যে নৃত্য হবে॥
     নির্ঝরকল্লোল-কলকলে
     ধরণীর আনন্দ উচ্ছলে।
শ্রাবণের বীণাপাণি   মিলালো বর্ষণবাণী
     কদম্বের পল্লবে পল্লবে॥
আরো দেখুন
কো তুঁহু বোলবি মোয়
Songs
কো তুঁহু বোলবি মোয়!
হৃদয়মাহ মঝু জাগসি অনুখন,
আঁখউপর তুঁহু রচলহি আসন,
অরুণ নয়ন তব মরমসঙে মম
নিমিখ ন অন্তর হোয়।
কো তুঁহু বোলবি মোয়!
হৃদয়কমল তব চরণে টলমল,
নয়নযুগল মম উছলে ছলছল,
প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল
চাহে মিলাইতে তোয়।
কো তুঁহু বোলবি মোয়!
বাঁশরিধ্বনি তুহ অমিয় গরল রে,
হৃদয় বিদারয়ি হৃদয় হরল রে,
আকুল কাকলি ভুবন ভরল রে,
উতল প্রাণ উতরোয়।
কো তুঁহু বোলবি মোয়!
হেরি হাসি তব মধুঋতু ধাওল,
শুনয়ি বাঁশি তব পিককুল গাওল,
বিকল ভ্রমরসম ত্রিভুবন আওল,
চরণকমলযুগ ছোঁয়।
কো তুহু বোলবি মোয়!
গোপবধূজন বিকশিতযৌবন,
পুলকিত যমুনা, মুকুলিত উপবন,
নীলনীর'পর ধীর সমীরণ,
পলকে প্রাণমন খোয়
কো তুঁহু বোলবি মোয়!
তৃষিত আঁখি, তব মুখ'পর বিহরই,
মধুর পরশ তব রাধা শিহরই,
প্রেমরতন ভরি হৃদয় প্রাণ লই
পদতলে অপনা থোয়।
কো তুঁহু বোলবি মোয়!
কো তুঁহু কো তুঁহু সব জন পুছয়ি,
অনুদিন সঘন নয়নজল মুছয়ি,
যাচে ভানু, সব সংশয় ঘুচয়ি,
জনম চরণ 'পর গোয়।
কো তুঁহু বোলবি মোয়!
আরো দেখুন