১৫৫ (kon khepa shraban chhute elo)

কোন্‌   খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়।

              দুলিয়ে জটা ঘনঘটা পাগল হাওয়ার গান সে গায়॥

                   মাঠে মাঠে পুলক লাগে   ছায়ানটের নৃত্যরাগে,

              শরৎ-রবির সোনার আলো উদাস হয়ে মিলিয়ে যায়॥

     কী কথা সে বলতে এল ভরা ক্ষেতের কানে কানে

লুটিয়ে-পড়া কিসের কাঁদন উঠেছে আজ নবীন ধানে।

          মেঘে অধীর আকাশ কেন   ডানা-মেলা গরুড় যেন--

              পথ-ভোলা এক পথিক এসে পথের বেদন আনল ধরায়॥

রাগ: কেদারা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ): অক্টোবর, ১৯১৫

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সুরের জালে কে জড়ালে আমার মন
Songs
              সুরের জালে কে জড়ালে আমার মন,
                  আমি   ছাড়াতে পারি নে সে বন্ধন।।
         আমায়    অজানা গহনে টানিয়া নিয়ে যে যায়,
              বরন-বরন স্বপনছায়ায় করিল মগন।।
         জানি না কোথায় চরণ ফেলি,   মরীচিকায় নয়ন মেলি–
             কী ভুলে ভুলালো দূরের বাঁশি !    মন উদাসী
                 আপনারে    হারালো, ধ্বনিতে আবৃত চেতন।।
আরো দেখুন
ভাগ্যবতী সে যে
Songs
                  ভাগ্যবতী সে যে,
                          এত দিনে তার আহ্বান
                               এল তব বীরের প্রাণে।
                          আজ অমাবস্যার রাতি
                               হোক অবসান।
                          কাল শুভ শুভ্র প্রাতে
                               দর্শন মিলিবে তার,
                          মিথ্যায় আবৃত নারী
                               ঘুচাবে মায়া-অবগুণ্ঠন॥
আরো দেখুন
কে বলেছে তোমায়,
Songs
কে বলেছে তোমায়, বঁধু, এত দুঃখ সইতে।
আপনি কেন এলে, বঁধু, আমার বোঝা বইতে॥
    প্রাণের বন্ধু, বুকের বন্ধু,
           সুখের বন্ধু, দুখের বন্ধু,
    তোমায় দেব না দুখ পাব না দুখ,
           হেরব তোমার প্রসন্ন মুখ,
আমি     সুখে দুঃখে পারব বন্ধু চিরানন্দে রইতে--
তোমার সঙ্গে বিনা কথায় মনের কথা কইতে॥
আরো দেখুন