২৫০ (klant jakhan amrakolir)

ক্লান্ত যখন আম্রকলির কাল,   মাধবী ঝরিল ভূমিতলে অবসন্ন,

সৌরভধনে তখন তুমি হে শালমঞ্জরী    বসন্তে কর ধন্য॥

সান্ত্বনা মাগি দাঁড়ায় কুঞ্জভূমি    রিক্ত বেলায় অঞ্চল যবে শূন্য--

বনসভাতলে সবার ঊর্ধ্বে তুমি,     সব-অবসানে তোমার দানের পুণ্য॥

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1337

রচনাকাল (খৃষ্টাব্দ): 1931

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ক্ষুধার্ত প্রেম তার নাই দয়া
Songs
             ক্ষুধার্ত প্রেম তার নাই দয়া,
                                     তার নাই ভয়, নাই লজ্জা।
             নিষ্ঠুর পণ আমার,
                  আমি মানব না হার, মানব না হার--
                       বাঁধব তাঁরে মায়াবাঁধনে,
                             জড়াব আমারি হাসি-কাঁদনে।
                       ওই দেখ্‌, ওই নদী হয়েছেন পার--
                             একা চলেছেন ঘন বনের পথে।
                       যেন কিছু নাই তাঁর চোখের সম্মুখে--
                                  নাই সত্য, নাই মিথ্যা;
                                      নাই ভালো, নাই মন্দ।
আরো দেখুন
বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি
Songs
বর্ষণমন্দ্রিত অন্ধকারে     এসেছি তোমারি এ দ্বারে,
পথিকেরে লহো ডাকি     তব মন্দিরের এক ধারে॥
বনপথ হতে, সুন্দরী,     এনেছি মল্লিকামঞ্জলী--
তুমি লবে নিজ বেণীবন্ধে    মনে রেখেছি এ দুরাশারে॥
কোনো কথা নাহি ব'লে     ধীরে ধীরে ফিরে যাব চলে।
ঝিল্লিঝঙ্কৃত নিশীথে    পথে যেতে বাঁশরিতে
শেষ গান পাঠাব তোমা-পানে শেষ উপহারে॥
আরো দেখুন
এখনো গেল না আঁধার
Songs
এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা।
এখনো মরণ-ব্রত জীবনে হল না সাধা।
কবে যে দুঃখজ্বালা হবে রে বিজয়মালা,
ঝলিবে অরুণরাগে নিশীথরাতের কাঁদা॥
এখনো নিজেরি ছায়া রচিছে কত যে মায়া।
এখনো কেন যে মিছে চাহিছে কেবলি পিছে,
চকিতে বিজলি আলো চোখেতে লাগাল ধাঁদা॥
আরো দেখুন