২১৪ (baki ami rakhbo na kichhui)

            বাকি আমি রাখব না কিছুই--

          তোমার চলার পথে পথে    ছেয়ে দেব ভূঁই॥

ওগো    মোহন, তোমার উত্তরীয়    গন্ধে আমার ভরে নিয়ো,

          উজাড় করে দেব পায়ে    বকুল বেলা জুঁই॥

          দখিনসাগর পার হয়ে-যে    এলে পথিক তুমি।

আমার  সকল দেব অতিথিরে    আমি বনভূমি।

আমার  কুলায়-ভরা রয়েছে গান,    সব তোমারেই করেছি দান--

          দেবার কাঙাল করে আমায়    চরণ যখন ছুঁই॥

রাগ: খাম্বাজ-কীর্তন

তাল: দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ২২ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওগো দেখি আঁখি তুলে চাও
Songs
ওগো, দেখি, আঁখি তুলে চাও,
তোমার চোখে কেন ঘুমঘোর।
আমি কী যেন করেছি পান,
কোন্‌ মদিরা রস-ভোর।
আমার চোখে তাই ঘুমঘোর।
ছি ছি ছি।
সখী, ক্ষতি কী।
(এ ভবে) কেহ জ্ঞানী অতি, কেহ ভোলামন,
কেহ সচেতন, কেহ অচেতন,
কাহারো নয়নে হাসির কিরণ,
কাহারো নয়নে লোর।
আমার চোখে শুধু ঘুমঘোর।
সখা, কেন গো অচলপ্রায়
হেথা, দাঁড়ায়ে তরুছায়।
অবশ হৃদয়ভারে, চরণ
চলিতে নাহি চায়,
তাই দাঁড়ায়ে তরুছায়।
ছি ছি ছি।
সখী, ক্ষতি কী।
(এ ভবে) কেহ পড়ে থাকে, কেহ চলে যায়,
কেহ বা আলসে চলিতে না চায়,
কেহ বা আপনি স্বাধীন, কাহারো
চরণে পড়েছে ডোর।
কাহারো নয়নে লেগেছে ঘোর।
আরো দেখুন
সব দিবি কে
Songs
সব দিবি কে সব দিবি পায়,    আয় আয় আয়।
ডাক পড়েছে ওই শোনা যায়,    আয় আয় আয়॥
    আসবে যে সে স্বর্ণরথে--  জাগবি কারা রিক্ত পথে
    পৌষ-রজনী তাহার আশায়, আয় আয় আয়॥
ক্ষণেক কেবল তাহার খেলা,    হায় হায় হায়।
তার পরে তার যাবার বেলা,    হায় হায় হায়।
    চলে গেলে জাগবি যবে    ধনরতন বোঝা হবে,  
    বহন করা হবে-যে দায়,    আয় আয় আয়॥
আরো দেখুন
আমার হৃদয়সমুদ্রতীরে
Songs
আমার  হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে!
          কাতর পরান ধায় বাহু বাড়ায়ে ॥
হৃদয়ে   উথলে তরঙ্গ চরণপরশের তরে,
তারা    চরণকিরণ লয়ে কাড়াকাড়ি করে।
          মেতেছে হৃদয় আমার, ধৈরজ না মানে--
          তোমারে ঘেরিতে চায়, নাচে সঘনে ॥
সখা,    ওইখেনেতে থাকো তুমি, যেয়ো না চলে--
আজি   হৃদয়সাগরের বাঁধ ভাঙি সবলে।
          কোথা হতে আজি প্রেমের পবন ছুটেছে,
আমার  হৃদয়ে তরঙ্গ কত নেচে উঠেছে।
          তুমি দাঁড়াও, তুমি যেয়ো না--
আমার  হৃদয়ে তরঙ্গ আজি নেচে উঠেছে ॥
আরো দেখুন