৫৬ (aj shrabaner amantrone)

          আজ শ্রাবণের আমন্ত্রণে

          দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে,

          ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে॥

ধরিত্রী তাঁর অঙ্গনেতে    নাচের তালে ওঠেন মেতে,

          চঞ্চল তাঁর অঞ্চল যায় লুটে

          প্রথম যুগের বচন শুনি মনে

          নবশ্যামল প্রাণের নিকেতনে।

পুব-হাওয়া ধায় আকাশতলে,   তার সাথে মোর ভাবনা চলে

          কালহারা কোন্‌ কালের পানে ছুটে॥

রাগ: মল্লার

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1929

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কে রঙ লাগালে
Songs
          কে)          রঙ লাগালে বনে বনে।
                   ঢেউ জাগালে সমীরণে॥
আজ ভুবনের দুয়ার খোলা   দোল দিয়েছে বনের দোলা--
              দে দোল! দে দোল! দে দোল!
     কোন্‌ ভোলা সে ভাবে-ভোলা   খেলায় প্রাঙ্গণে॥
আন্‌ বাঁশি-- আন্‌ রে তোর আন্‌ রে বাঁশি,
                        উঠল সুর উচ্ছ্বাসি   ফাগুন-বাতাসে।
     আজ   দে ছড়িয়ে    শেষ বেলাকার কান্না হাসি--
সন্ধ্যাকাশের বুক-ফাটা সুর   বিদায়-রাতি করবে মধুর,
     মাতল আজি অস্তসাগর সুরের প্লাবনে॥
আরো দেখুন
আমি ফিরব না
Songs
আমি    ফিরব না রে, ফিরব না আর, ফিরব না রে--
এমন    হাওয়ার মুখে ভাসল তরী,
            কূলে     ভিড়ব না আর, ভিড়ব না রে॥
ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে,    তাই খুঁটে আজ মরব কি রে--
এখন    ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি
            বেড়া    ঘিরব না আর, ঘিরব না রে॥
ঘাটের রশি গেছে কেটে,    কাঁদব কি তাই বক্ষ ফেটে--
এখন    পালের রশি ধরব কষি,
            এ রশি  ছিঁড়ব না আর ছিঁড়ব না রে!
আরো দেখুন
হৃদয়শশী হৃদিগগনে
Songs
     হৃদয়শশী হৃদিগগনে   উদিল মঙ্গললগনে,
     নিখিল সুন্দর ভুবনে   একি এ মহামধুরিমা ॥
ডুবিল কোথা দুখ সুখ রে   অপার শান্তির সাগরে,
     বাহিরে অন্তরে জাগে রে শুধুই সুধাপুরনিমা ॥
গভীর সঙ্গীত দ্যুলোকে   ধ্বনিছে গম্ভীর পুলকে,
          গগন-অঙ্গন-আলোকে উদার দীপদীপ্তিমা।
চিত্তমাঝে কোন্‌ যন্ত্রে   কী গান মধুময় মন্ত্রে
          বাজে রে অপরূপ তন্ত্রে, প্রেমের কোথা পরিসীমা ॥
আরো দেখুন