২৭ (hay re hay re nupur)

               হায় রে নূপুর,

          তার করুণ চরণ ত্যজিলি, হারালি কলগুঞ্জনসুর।

               নীরব ক্রন্দনে বেদনাবন্ধনে

            রাখিলি ধরিয়া বিরহ ভরিয়া স্মরণ সুমধুর।

         তোর ঝঙ্কারহীন ধিক্কারে কাঁদে প্রাণ মম নিষ্ঠুর।।

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তব সিংহাসনের আসন হতে
Songs
তব     সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে--
মোর    বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে  নাথ, থেমে॥
       একলা বসে আপন-মনে গাইতেছিলেম গান;
       তোমার কানে গেল সে সুর, এলে তুমি নেমে,
মোর    বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে॥
       তোমার সভায় কত-না গান, কতই আছেন গুণী--
       গুণহীনের গানখানি আজ বাজল তোমার প্রেমে!
       লাগল সকল তানের মাঝে একটি করুণ সুর,
       হাতে লয়ে বরণমালা এলে তুমি নেমে--
মোর    বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে॥
আরো দেখুন
দারুণ অগ্নিবাণে রে
Songs
দারুণ অগ্নিবাণে রে   হৃদয় তৃষায় হানে রে॥
     রজনী নিদ্রাহীন,   দীর্ঘ দগ্ধ দিন
              আরাম নাহি যে জানে রে॥
     শুষ্ক কাননশাখে   ক্লান্ত কপোত ডাকে
              করুণ কাতর গানে রে॥
ভয় নাহি, ভয় নাহি।   গগনে রয়েছি চাহি।
     জানি ঝঞ্ঝার বেশে   দিবে দেখা তুমি এসে
              একদা তাপিত প্রাণে রে॥
আরো দেখুন
জানি গো, দিন
Songs
              জানি গো, দিন যাবে এ দিন যাবে।
     একদা কোন্‌ বেলাশেষে মলিন রবি করুণ হেসে
          শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে ॥
     পথের ধারে বাজবে বেণু,         নদীর কূলে চরবে ধেনু,
          আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে--
              তবুও দিন যাবে এ দিন যাবে ॥
     তোমার কাছে আমার এ মিনতি
যাবার আগে জানি যেন  আমায় ডেকেছিল কেন
     আকাশ-পানে নয়ন তুলে শ্যামল বসুমতী।
কেন নিশার নীরবতা          শুনিয়েছিল তারার কথা,
          পরানে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি--
              তোমার কাছে আমার এই মিনতি ॥
                   সাঙ্গ যবে হবে ধরার পালা
          যেন আমার গানের শেষে         থামতে পারি শমে এসে--
          ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা
     এই জীবনের আলোকেতে   পারি তোমায় দেখে যেতে,
          পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা--
                   সাঙ্গ যবে হবে ধরার পালা ॥
আরো দেখুন