১৬ (ebar bhasiye dite hobe)

      এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী।

            তীরে বসে যায় বেলা, মরি গো মরি।

             ফুল ফোটান সারা ক’রে

             বসন্ত যে গেল স’রে— 

          নিয়ে ঝরা ফুলের ডালা বলো কি করি।

          জল উঠিছে ছল্‌ছলিয়ে, ঢেউ উঠেছে দুলে— 

          মর্মরিয়ে ঝরে পাতা বিজন তরুমূলে।

             শূন্যমনে কোথায় তাকাস— 

             সকল বাতাস সকল আকাশ

          ওই পারের ওই বাঁশির সুরে উঠে শিহরি।

রাগ: মিশ্র হাম্বীর

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ চৈত্র, ১৩১৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1912

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তুই রে বসন্ত সমীরণ
Songs
                   তুই রে বসন্তসমীরণ ।
                   তোর নহে সুখের জীবন ।।
            কিবা দিবা কিবা রাতি       পরিমলমদে মাতি
                   কাননে করিস বিচরণ ।।
            নদীরে জাগায়ে দিস      লতারে রাগায়ে দিস
                   চুপিচুপি করিয়া চুম্বন
                   তোর নহে সুখের জীবন ।।

                   শোন্‌ বলি বসন্তের বায়,
                   হৃদয়ের লতাকুঞ্জে আয় ।
           নিভৃত নিকুঞ্জ ছায়         হেলিয়া ফুলের গায়
                   শুনিয়া পাখির মৃদু গান
           লতার-হৃদয়ে-হারা          সুখে-অচেতন-পারা
                   ঘুমায়ে কাটায়ে দিবি প্রাণ ।
                   তাই বলি বসন্তের বায়,
                   হৃদয়ের লতাকুঞ্জে আয় ।।
আরো দেখুন
নমো যন্ত্র, নমো--
Songs
নমো    যন্ত্র, নমো-- যন্ত্র, নমো-- যন্ত্র, নমো-- যন্ত্র!
তুমি    চক্রমুখরমন্দ্রিত,   তুমি   বজ্রবহ্নিবন্দিত,
তব     বস্তুবিশ্ববক্ষোদংশ ধ্বংসবিকট দন্ত ॥
তব     দীপ্ত-অগ্নি-শত-শতঘ্নী-বিঘ্নবিজয় পন্থ।
তব     লৌহগলন শৈলদলন অচলচলন মন্ত্র ॥
কভু    কাষ্ঠলোষ্ট্র-ইষ্টক দৃঢ় ঘনপিনদ্ধ কায়া,
কভু    ভূতল-জল-অন্তরীক্ষ-লঙ্ঘন লঘু মায়া।
তব     খনি-খনিত্র-নখ-বিদীর্ণ ক্ষিতি বিকীর্ণ-অন্ত্র।
তব     পঞ্চভূতবন্ধনকর ইন্দ্রজালতন্ত্র ॥
আরো দেখুন
চাহি নে সুখে থাকিতে হে
Songs
       চাহি না সুখে থাকিতে হে,  হেরো কত দীনজন কাঁদিছে।।
       কত শোকের ত্রন্দন গগনে উঠিছে,  জীবনবন্ধন নিমেষে টুটিছে,
       কত ধূলিশায়ী জন মলিন জীবন  শরমে চাহে ঢাকিতে হে।। 
       শোকে হাহাকারে বধির শ্রবণ,   শুনিতে না পাই তোমার বচন,
       হৃদয়বেদন করিতে মোচন কারে ডাকি কারে ডাকিতে হে।। 
       আশার অমৃত ঢালি দাও প্রাণে,  আশীর্বাদ করো আতুর সন্তানে–
       পথহারা জনে ডাকি গৃহপানে  চরণে হবে রাখিতে হে। 
       প্রেম দাও শোকে করিতে সান্ত্বনা– ব্যথিত জনের ঘুচাতে যন্ত্রণা,
       তোমার কিরণ করহ প্রেরণ  অশ্রু-আকুল আঁখিতে হে।।
আরো দেখুন