৬৬ (tumi kachhe nai bole)

             তুমি কাছে নাই ব’লে হেরো, সখা, তাই

             ‘আমি বড়ো’ ‘আমি বড়ো’ বলিছে সবাই।

                       ( সবাই বড়ো হল হে।

             সবার বড়ো কাছে নেই ব’লে সবাই বড়ো হল হে।

             তোমায় দেখি নে ব’লে তোমায় পাই নে ব’লে,

                       সবাই বড়ো হল হে। )

             নাথ, তুমি একবার এসো হাসিমুখে,

             এরা ম্লান হয়ে যাক তোমার সম্মুখে। 

                       ( লাজে ম্লান হোক হে।

             আমারে যারা ভুলায়েছিল লাজে ম্লান হোক হে। 

             তোমারে যারা ঢেকেছিল লাজে ম্লান হোক হে। ) 

             কোথা তব প্রেমমুখ, বিশ্ব-ঘেরা হাসি–

             আমারে তোমার মাঝে করো গো উদাসী। 

            ( উদাস করো হে, তোমার প্রেমে–

             তোমার মধুর রূপে উদাস করো হে। ) 

             ক্ষুদ্র আমি করিতেছে বড়ো অহঙ্কার–

             ভাঙো ভাঙো ভাঙো, নাথ, অভিমান তার।

                       ( অভিমান চূর্ণ করো হে।

             তোমার পদতলে মান চূর্ণ করো হে–

             পদানত ক’রে মান চূর্ণ করো হে। )

রাগ: কীর্তন

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1305

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আজি এই গন্ধবিধুর
Songs
আজি   এই    গন্ধবিধুর সমীরণে
কার     সন্ধানে ফিরি বনে বনে॥
আজি    ক্ষুব্ধ নীলাম্বরমাঝে   একি   চঞ্চল ক্রন্দন বাজে।
সুদূর    দিগন্তের সকরুণ সঙ্গীত   লাগে মোর চিন্তায় কাজে--
আমি     খুঁজি কারে অন্তরে মনে     গন্ধবিধুর সমীরণে॥
ওগো,    জানি না কী নন্দনরাগে
সুখে      উৎসুক যৌবন জাগে।
আজি     আম্রমুকুলসৌগন্ধে,   নব   পল্লবমর্মরছন্দে,
            চন্দ্রকিরণসুধাসিঞ্চিত অম্বরে   অশ্রুসরস মহানন্দে,
আমি      পুলকিত কার পরশনে   গন্ধবিধুর সমীরণে॥
আরো দেখুন
এতদিন যে বসেছিলেম
Songs
    এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
            দেখা পেলেম ফাল্গুনে॥
        বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়--
            এ কী গো বিস্ময়।
        অবাক আমি তরুণ গলার গান শুনে॥
গন্ধে উদাস হাওয়ার মতো  উড়ে তোমার উত্তরী,
    কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী।
তরুণ হাসির আড়ালে কোন্‌ আগুন ঢাকা রয়--
            এ কী গো বিস্ময়।
অস্ত্র তোমার গোপন রাখ কোন্‌ তূণে॥
আরো দেখুন
আমাদের শান্তিনিকেতন
Songs
আমাদের    শান্তিনিকেতন   আমাদের   সব হতে আপন।
তার         আকাশ-ভরা কোলে   মোদের   দোলে হৃদয় দোলে,
মোরা        বারে বারে দেখি তারে নিত্যই নূতন॥
মোদের      তরুমূলের মেলা,   মোদের খোলা মাঠের খেলা,
মোদের      নীল গগনের সোহাগ-মাখা সকাল-সন্ধ্যাবেলা।
মোদের      শালের ছায়াবীথি   বাজায়   বনের কলগীতি,
সদাই        পাতার নাচে মেতে আছে আম্‌লকী-কানন॥
আমরা       যেথায় মরি ঘুরে   সে যে   যায় না কভু দূরে,
মোদের      মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যে তার সুরে।
মোদের      প্রাণের সঙ্গে প্রাণে   সে যে   মিলিয়েছে এক তানে,
মোদের      ভাইয়ের সঙ্গে ভাইকে সে যে করেছে এক-মন॥
আরো দেখুন