৫৬ (mohabishwe mohakashe)

                    মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে 

              আমি মানব কী লাগি একাকী ভ্রমি বিষ্ময়ে। 

                তুমি আছ বিশ্বেশ্বর সুরপতি অসীম রহস্যে 

                   নীরবে একাকী তব আলয়ে। 

                        আমি চাহি তোমা-পানে–

         তুমি মোরে নিয়ত হেরিছ,  নিমেষবিহীন নত নয়নে।।

রাগ: শুদ্ধ কল্যাণ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1303

রচনাকাল (খৃষ্টাব্দ): 1896

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমরা যা বলো
Songs
তোমরা   যা বলো তাই বলো, আমার   লাগে না মনে।
আমার   যায় বেলা,   বয়ে যায় বেলা   কেমন   বিনা কারণে॥
     এই   পাগল হাওয়া   কী গান-গাওয়া
     ছড়িয়ে দিয়ে গেল আজি   সুনীল গগনে॥
সে গান আমার লাগল যে গো   লাগল মনে,
আমি   কিসের মধু খুঁজে বেড়াই   ভ্রমরগুঞ্জনে।
     ওই   আকাশ-ছাওয়া   কাহার চাওয়া
     এমন ক'রে লাগে আজি   আমার নয়নে॥
আরো দেখুন
হতাশ হোয়ো না
Songs
          হতাশ হোয়ো না, হোয়ো না,
      হোয়ো না, সখা।
নিজেরে ভুলায়ে লোয়ো না, লোয়ো না
      আঁধার গুহাতলে।
          হবে সখা, হবে তব হবে জয়--
            নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়।
হে প্রেমিকতাপস, নিঃশেষে আত্ম-আহুতি
            ফলিবে চরম ফলে॥
আরো দেখুন
ওই রে তরী দিল খুলে
Songs
            ওই রে তরী দিল খুলে।
               তোর বোঝা কে নেবে তুলে।
            সামনে যখন যাবি ওরে,
            থাক্-না পিছন পিছে পড়ে— 
            পিঠে তার বইতে গেলে
               একলা প’ড়ে রইবি কূলে।
             ঘরের বোঝা টেনে টেনে
             পারের ঘাটে রাখলি এনে— 
             তাই যে তোরে বারে বারে
                ফিরতে হল গেলি ভুলে।
         ডাক্ রে অবার মাঝিরে ডাক্,
          বোঝা তোমার যাক ভেসে যাক— 
         জীবনখানি উজাড় ক’রে
               সঁপে দে তার চরণমূলে।।
আরো দেখুন