৮ (dekh cheye dekh tora jagater)

             দেখ্‌ চেয়ে দেখ্‌ তোরা জগতের উৎসব। 

             শোন্‌ রে অনন্তকাল উঠে জয়-জয় রব।। 

        জগতের যত কবি                   গ্রহ তারা শশী রবি 

             অনন্ত আকাশে ফিরি গান গাহে নব নব। 

             কী সৌন্দর্য অনুপম না জানি দেখেছে তারা,

             না জানি করেছে পান কী মহা অমৃতধারা। 

        না জানি কাহার কাছে           ছুটে তারা চলিয়াছে–

             আনন্দে ব্যাকুল যেন হয়েছে নিখিল ভব। 

             দেখ্‌ রে আকাশে চেয়ে, কিরণে কিরণময়।

             দেখ্‌ রে জগতে চেয়ে, সৌন্দর্যপ্রবাহ বয়।

        আঁখি মোর কার দিকে         চেয়ে আছে অনিমিখে–

             কী কথা জাগিছে প্রাণে কেমনে প্রকাশি কব।।

রাগ: মিশ্র ভৈরব-ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কোন্ বাঁধনের গ্রন্থি
Songs
কোন্‌ বাঁধনের গ্রন্থি বাঁধিল দুই অজানারে
      এ কী সংশয়েরি অন্ধকারে।
দিশেহারা হাওয়ায় তরঙ্গদোলায়
      মিলনতরণীখানি ধায় রে
            কোন্‌ বিচ্ছেদের পারে॥
আরো দেখুন
ফল ফলাবার আশা
Songs
     ফল ফলাবার আশা আমি মনে রাখি নি রে।
     আজ আমি তাই মুকুল ঝরাই দক্ষিণসমীরে॥
     বসন্তগান পাখিরা গায়,   বাতাসে তার সুর ঝরে যায়--
     মুকুল-ঝরার ব্যাকুল খেলা   আমারি সেই রাগিণীরে॥
জানি নে ভাই, ভাবি নে তাই কী হবে মোর দশা
যখন আমার সারা হবে সকল ঝরা খসা।
     এই কথা মোর শূন্য ডালে   বাজবে সে দিন তালে তালে--
     "চরম দেওয়ায় সব দিয়েছি   মধুর মধুযামিনীরে'॥
আরো দেখুন
ও আমার ধ্যানেরই
Songs
                   ও আমার ধ্যানেরই ধন,
          তোমার     হৃদয়ে দোলায় যে হাসি রোদন॥
আসে বসন্ত, ফোটে বকুল,      কুঞ্জে পূর্ণিমাচাঁদ হেসে আকুল--
              তারা   তোমায় খুঁজে না পায়,
          প্রাণের মাঝে আছ গোপন স্বপন॥
     আঁখিরে ফাঁকি দাও, একি ধারা!
                   অশ্রুজলে তারে কর সারা।
গন্ধ আসে, কেন দেখি নে মালা    পায়ের ধ্বনি শুনি, পথ নিরালা।
                   বেলা যে যায়, ফুল যে শুকায়--
                        অনাথ হয়ে আছে আমার ভুবন॥
আরো দেখুন