১০ (baro asha kare esechhi go)

          বড়ো আশা ক'রে এসেছি গো,   কাছে ডেকে লও,

                       ফিরায়ো  না  জননী।।

          দীনহীনে কেহ চাহে না,   তুমি তারে রাখিবে জানি গো।

          আর আমি-যে কিছু চাহি নে,   চরণতলে বসে থাকিব।

          আর আমি-যে কিছু চাহি নে,   জননী ব’লে শুধু ডাকিব।

  তুমি না রাখিলে, গৃহ আর পাইব কোথা,   কেঁদে কেঁদে কোথা বেড়াব–

          ওই-যে  হেরি  তমসঘনঘোরা  গহন  রজনী।।

রাগ: ঝিঁঝিট

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমারি ইচ্ছা হউক
Songs
তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী।
তোমারি প্রেম স্মরণে রাখি, চরণে রাখি আশা--
দাও দুঃখ, দাও তাপ, সকলই সহিব আমি ॥
তব প্রেম-আঁখি সতত জাগে, জেনেও না জানি।
ওই    মঙ্গলরূপ ভুলি, তাই শোকসাগরে নামি ॥
আনন্দময় তোমার বিশ্ব শোভাসুখপূর্ণ,
আমি    আপন দোষে দুঃখ পাই বাসনা-অনুগামী ॥
মোহবন্ধ ছিন্ন করো কঠিন আঘাতে,
অশ্রুসলিলধৌত হৃদয়ে থাকো দিবসযামী।
আরো দেখুন
এ কী এ, এ কী এ, স্থির চপলা
Songs
            এ কী এ, এ কী এ, স্থির চপলা!
                 কিরণে কিরণে হল সব দিক উজলা!
                 কী প্রতিমা দেখি এ,
                 জোছনা মাখিয়ে,
                 কে রেখেছে আঁকিয়ে,
                            আ মরি কমল-পুতলা!
আরো দেখুন
সুন্দর বহে আনন্দমন্দানিল
Songs
          সুন্দর বহে আনন্দমন্দানিল,
          সমুদিত প্রেমচন্দ্র, অন্তর পুলকাকুল ॥
কুঞ্জে কুঞ্জে জাগিছে বসন্ত পুণ্যগন্ধ,
শূন্যে বাজিছে রে অনাদি বীণাধ্বনি ॥
          অচল বিরাজ করে
শশীতারামণ্ডিত সুমহান সিংহাসনে ত্রিভুবনেশ্বর।
          পদতলে বিশ্বলোক রোমাঞ্চিত,
          জয় জয় গীত গাহে সুরনর ॥
আরো দেখুন