৫৪ (aji raj asane tomare bosaibo)

      আজি           রাজ-আসনে তোমারে বসাইব    হৃদয়মাঝারে।। 

              সকল কামনা সঁপিব চরণে    অভিষেক-উপহারে।।

       তোমারে,       বিশ্বরাজ,  অন্তরে রাখিব    তোমার ভকতেরই এ অভিমান।

              ফিরিবে বাহিরে সর্ব চরাচর–    তুমি চিত্ত-আগারে।।

রাগ: বেহাগ

তাল: ধামার

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩০৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1896

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শ্রাবণমেঘের আধেক দুয়ার
Songs
   শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা,
   আড়াল থেকে দেয় দেখা কোন্‌ পথ-ভোলা ॥
ওই-যে পুরব-গগন জুড়ে   উত্তরী তার যায় রে উড়ে,
   সজল হাওয়ার হিন্দোলাতে দেয় দোলা ॥
   লুকাবে কি প্রকাশ পাবে কেই জানে--
   আকাশে কি ধরায় বাসা কোন্‌খানে।
নানা বেশে ক্ষণে ক্ষণে   ওই তো আমার লাগায় মনে
   পরশখানি নানা-সুরের-ঢেউ-তোলা ॥
আরো দেখুন
বাহির হলেম আমি আপন
Songs
                   বাহির হলেম আমি আপন ভিতর হতে,
                 নীল আকাশে পাড়ি দেব খ্যাপা হাওয়ার স্রোতে।।
             আমের মুকুল ফুটে ফুটে যখন পড়ে ঝ’রে ঝ’রে
                     মাটির আঁচল ভ’রে ভ’রে–
             ঝরাই আমার মনের কথা ভরা ফাগুন-চোতে।।
                 কোথা তুই     প্রাণের দোসর বেড়াস ঘুরি ঘুরি–
                      বনবীথির আলোছায়ায় করিস লুকোচুরি।
             আমার   একলা বাঁশি পাগলামি তার পাঠায় দিগন্তরে
                          তোমার গানের তরে–
             কবে   বসন্তেরে জাগিয়ে দেব আমাতে আর তোতে।।
আরো দেখুন
ওদের সাথে মেলাও
Songs
ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু,
       তোমার নামে বাজায় যারা বেণু ॥
পাষাণ দিয়ে বাঁধা ঘাটে    এই-যে কোলাহলের হাটে
       কেন আমি কিসের লোভে এনু ॥
           কী ডাক ডাকে বনের পাতাগুলি,  কার ইশারা-তৃণের অঙ্গুলি!
প্রাণেশ আমার লীলাভরে   খেলেন প্রাণের খেলাঘরে,
    পাখির মুখে এই-যে খবর পেনু ॥
আরো দেখুন