৫১ (aj bujhi ailo priyotamo)

         আজ বুঝি আইল প্রিয়তম,   চরণে সকলে আকুল ধাইল।।

                    কত দিন পরে মন মাতিল গানে,

                    পূর্ণ আনন্দ জাগিল প্রাণে,

         ভাই ব’লে ডাকি সবারে–   ভুবন সুমধুর প্রেমে ছাইল।।

রাগ: সাহানা

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হে বিদেশী, এসো এসো
Songs
           হে বিদেশী এসো এসো। হে আমার প্রিয়,
অভাগীর করুণা করিয়ো,এসো এসো।
তোমা-সাথে এক স্রোতে ভাসিলাম আমি
                    হে হৃদয়স্বামী
               জীবনে মরণে প্রভু।
আরো দেখুন
সহসা ডালপালা তোর
Songs
    সহসা    ডালপালা তোর উতলা-যে    ও চাঁপা, ও করবী!
        কারে তুই    দেখতে পেলি আকাশে-মাঝে জানি না যে॥
কোন্‌ সুরের মাতন হাওয়ায় এসে  বেড়ায় ভেসে   ও চাঁপা, ও করবী!
        কার নাচনের নূপুর বাজে    জানি না যে॥
                তোরে     ক্ষণে ক্ষণে চমক লাগে।
            কোন্‌ অজানার ধেয়ান তোমার মনে জাগে।
কোন্‌    রঙের মাতন উঠল দুলে  ফুলে ফুলে  ও চাঁপা, ও করবী!
            কে সাজালে রঙিন সাজে    জানি না যে॥
আরো দেখুন
ক্ষমিতে পারিলাম না যে
Songs
         ক্ষমিতে পারিলাম না যে
      ক্ষমো হে মম দীনতা,
            পাপীজনশরণ প্রভু।
মরিছে তাপে মরিছে লাজে
      প্রেমের বলহীনতা--
            ক্ষমো হে মম দীনতা,
                  পাপীজনশরণ প্রভু।
      প্রিয়ারে নিতে পারি নি বুকে,
            প্রেমেরে আমি হেনেছি,
      পাপীরে দিতে শাস্তি শুধু
            পাপেরে ডেকে এনেছি।
জানি গো তুমি ক্ষমিবে তারে
      যে অভাগিনী পাপের ভারে
            চরণে তব বিনতা।
            ক্ষমিবে না, ক্ষমিবে না
      আমার ক্ষমাহীনতা,
            পাপীজনশরণ প্রভু॥
আরো দেখুন