৬১ (tumi khushi thako amar pane)

তুমি      খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে

তোমার   আঙিনাতে বেড়াই যখন গেয়ে গেয়ে ॥

           তোমার পরশ আমার মাঝে    সুরে সুরে বুকে বাজে,

           সেই আনন্দ নাচায় ছন্দ   বিশ্বভুবন ছেয়ে ছেয়ে ॥

           ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া,

           গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সাড়া।

           তোমার আঁধার তোমার আলো দুই আমারে লাগল ভালো--

           আমার হাসি বেড়ায় ভাসি   তোমার হাসি বেয়ে বেয়ে ॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

রাজপুরীতে বাজায় বাঁশি
Songs
      রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান।
      পথে চলি, শুধায় পথিক 'কী নিলি তোর দান' ॥
দেখাব যে সবার কাছে   এমন আমার কী-বা আছে,
      সঙ্গে আমার আছে শুধু এই কখানি গান ॥
      ঘরে আমার রাখতে যে হয় বহু লোকের মন--
      অনেক বাঁশি, অনেক কাঁসি, অনেক আয়োজন।
বঁধুর কাছে আসার বেলায়   গানটি শুধু নিলেম গলায়,
      তারি গলার মাল্য ক'রে করব মূল্যবান ॥        
আরো দেখুন
ও মঞ্জরী, ও মঞ্জরী
Songs
          ও মঞ্জরী, ও মঞ্জরী আমের মঞ্জরী,
আজ   হৃদয় তোমার উদাস হয়ে পড়ছে কি ঝরি॥
আমার   গান যে তোমার গন্ধে মিশে   দিশে দিশে
                   ফিরে ফিরে ফেরে গুঞ্জরি॥
     পূর্ণিমাচাঁদ তোমার শাখায় শাখায়
তোমার     গন্ধ-সাথে আপন আলো মাখায়।
     ওই      দখিন-বাতাস গন্ধে পাগল   ভাঙল আগল,
                   ঘিরে ঘিরে ফিরে সঞ্চরি॥
আরো দেখুন
কোথা ছিলি সজনী লো
Songs
                  কোথা ছিলি সজনী লো,
              মোরা যে তোরি তরে বসে আছি কাননে।
                  এসো সখী, এসো হেথা বসি বিজনে
                  আঁখি ভরিয়ে হেরি   হাসিমুখানি।।
                  সাজাব সখীরে সাধ মিটায়ে,
                  ঢাকিব তনুখানি কুসুমেরই ভূষণে।
                  গগনে হাসিবে বিধু,  গাহিব মৃদু মৃদু—
                  কাটাব প্রমোদে চাঁদিনী যামিনী ।।
আরো দেখুন