৭৬ (tumi je esechho mor bhabane)

          তুমি যে এসেছ মোর ভবনে    রব উঠেছে ভুবনে ॥

নহিলে   ফুলে কিসের রঙ লেগেছে,      গগনে কোন্‌ গান জেগেছে,

                             কোন্‌ পরিমল পবনে ॥

          দিয়ে      দুঃখসুখের বেদনা   আমায় তোমার সাধনা।

আমার       ব্যাথায় ব্যথায় পা ফেলিয়া   এলে তোমার সুর মেলিয়া,

                             এলে আমার জীবনে ॥

রাগ: বাহার-ভৈরব

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বিরস দিন বিরল
Songs
বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে॥
      একেলা রই অলসমন,    নীরব এই ভবনকোণ,
      ভাঙিলে দ্বার কোন্‌ সে ক্ষণ    অপরাজিত ওহে॥
কানন-'পরছায়া বুলায়, ঘনায় ঘনঘটা।
গঙ্গা যেন হেসে দুলায় ধূর্জটির জটা।
      যেথা যে রয় ছাড়িল পথ,    ছুটালে ওই বিজয়রথ,
      আঁখি তোমার তড়িতবৎ    ঘনঘুমের মোহে॥
আরো দেখুন
বলি গো সজনী,
Songs
বলি গো সজনী,          যেয়ো না, যেয়ো না--
তার কাছে আর যেয়ো না, যেয়ো না।
সুখে সে রয়েছে, সুখে সে থাকুক--
        মোর কথা তারে বোলো না, বোলো না॥
আমায় যখন ভালো সে না বাসে
পায়ে ধরিলেও বাসিবে না সে।
কাজ কী, কাজ কী, কাজ কী সজনী--
        মোর তরে তারে দিয়ো না বেদনা॥
আরো দেখুন
মিলনরাতি পোহালো
Songs
মিলনরাতি পোহালো, বাতি নেভার বেলা এল--
     ফুলের পালা ফুরালে ডালা উজাড় করে ফেলো ॥
          স্মৃতির ছবি মিলাবে যবে     ব্যথার তাপ কিছু তো রবে,
              তা নিয়ে মনে বিজন খনে বিরহদীপ জ্বেলো ॥
ফাল্গুনের মাধবীলীলা কুঞ্জ ছিল ঘিরে,
          চৈত্রবনে বেদনা তারি মর্মরিয়া ফিরে।
              হয়েছে শেষ, তবুও বাকি    কিছু তো গান গিয়েছি রাখি--
                   সেটুকু নিয়ে গুন্‌গুনিয়ে সুরের খেলা খেলো ॥
আরো দেখুন