৩১২ (tar anta nai to nai)

তার         অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ।

তার         অণু-পরমাণু পেল কত আলোর সঙ্গ,

              ও তার   অন্ত নাই গো নাই।

তারে   মোহনযন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ,

তারে   দোলা দিয়ে দুলিয়ে গেছে কত ঢেউয়ের ছন্দ,

              ও তার   অন্ত নাই গো নাই।

আছে   কত সুরের সোহাগ যে তার স্তরে স্তরে লগ্ন,

সে যে   কত রঙের রসধারায় কতই হল মগ্ন,

              ও তার   অন্ত নাই গো নাই।

কত         শুকতারা যে স্বপ্নে তাহার রেখে গেছে স্পর্শ,

কত         বসন্ত যে ঢেলেছে তায় অকারণের হর্ষ,

              ও তার   অন্ত নাই গো নাই।

সে যে   প্রাণ পেয়েছে পান করে যুগ-যুগান্তরের স্তন্য--

ভুবন   কত তীর্থজলের ধারায় করেছে তায় ধন্য,

              ও তার   অন্ত নাই গো নাই।

সে যে   সঙ্গিনী মোর, আমারে সে দিয়েছে বরমাল্য।

আমি    ধন্য, সে মোর অঙ্গনে যে কত প্রদীপ জ্বালল--

              ও তার   অন্ত নাই গো নাই ॥

রাগ: বাউল

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৫ বৈশাখ, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ এপ্রিল, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওহে জীবনবল্লভ
Songs
ওহে    জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ,
আমি    মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব--
শুধু     জীবন মন চরণে দিনু বুঝিয়া লহো সব।
          আমি কী আর কব ॥
এই      সংসারপথসঙ্কট অতি কণ্টকময় হে,
আমি    নীরবে যাব হৃদয়ে লয়ে প্রেমমুরতি তব।
          আমি কী আর কব ॥
          সুখ দুখ সব তুচ্ছ করিনু প্রিয় অপ্রিয় হে--
তুমি    নিজ হাতে যাহা সঁপিবে তাহা মাথায় তুলিয়া লব।
          আমি কী আর কব ॥
          অপরাধ যদি ক'রে থাকি পদে, না করো যদি ক্ষমা,
তবে    পরানপ্রিয়, দিয়ো হে দিয়ো বেদনা নব নব।
তবু     ফেলো না দূরে, দিবসশেষে ডেকে নিয়ো চরণে--
          তুমি ছাড়া আর কী আছে আমার মৃত্যু-আঁধার ভব।
          আমি কী আর কব ॥
আরো দেখুন
বলেছিল "ধরা দেব না"
Songs
বলেছিল ‘ধরা দেব না’, শুনেছিল সেই বড়াই।
বীরপুরুষের সয় নি গুমোর, বাধিয়ে দিয়েছে লড়াই।
তার পরে শেষে কী যে হল কার,
কোন্‌ দশা হল জয়পতাকার।–
কেউ বলে জিৎ, কেউ বলে হার, আমরা গুজব ছড়াই ।।
আরো দেখুন
গায়ে আমার পুলক লাগে
Songs
  গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর--
  হৃদয় মোর কে বেঁধেছে রাঙা রাখীর ডোর?।
আজিকে এই আকাশতলে   জলে স্থলে ফুলে ফলে
  কেমন ক'রে মনোহরণ, ছড়ালে মন মোর?।
  কেমন খেলা হল আমার আজি তোমার সনে!
  পেয়েছি কি খুঁজে বেড়াই ভেবে না পাই মনে।
আনন্দ আজ কিসের ছলে    কাঁদিতে চায় নয়নজলে,
  বিরহ আজ মধুর হয়ে করেছে প্রাণ ভোর॥
আরো দেখুন