৪১৪ (swami tumi eso aj)

    স্বামী, তুমি এসো আজ অন্ধকার হৃদয়মাঝে--

    পাপে ম্লান পাই লাজ, ডাকি হে তোমারে ॥

ক্রন্দন উঠিছে প্রাণে,        মন শান্তি নাহি মানে,

      পথ তবু নাহি জানে আপন আঁধারে ॥

ধিক ধিক জনম মম,          বিফল বিষয়শ্রম--

    বিফল ক্ষণিক প্রেম টুটিয়া যায় বারবার।

সন্তাপে হৃদয় দহে,          নয়নে অশ্রুবারি বহে,

    বাড়িছে বিষয়পিপাসা বিষম বিষবিকারে ॥

রাগ: বেহাগ

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মহানন্দে হেরো গো সবে
Songs
         মহানন্দে হেরো গো সবে  গীতরবে  চলে শ্রান্তিহারা 
              জগতপথে পশুপ্রাণী  রবি শশী তারা।। 
            তাঁহা হতে নামে জড়জীবনমনপ্রবাহ। 
         তাঁহারে খুঁজিয়া চলেছে ছুটিয়া  অসীম সৃজনধারা।।
আরো দেখুন
ওগো মা, ওই কথাই তো ভালো
Songs
             ওগো মা, ওই কথাই তো ভালো।
                              মন্ত্র জানিস তুই,
                                মন্ত্র প'ড়ে
                                      দে তাঁকে তুই এনে।
আরো দেখুন
কে দিল আবার
Songs
          কে দিল আবার আঘাত আমার দুয়ারে।
এ নিশীথকালে কে আসি দাঁড়ালে, খুঁজিতে আসিলে কাহারে॥
     বহুকাল হল বসন্তদিন    এসেছিল এক অতিথি নবীন,
          আকুল জীবন করিল মগন    অকূল পুলকপাথারে॥
আজি এ বরষা নিবিড়তিমির,    ঝরোঝরো জল, জীর্ণ কুটীর--
          বাদলের বায়ে প্রদীপ নিবায়ে    জেগে বসে আছি একা রে।
অতিথি অজানা, তব গীতসুর    লাগিতেছে কানে ভীষণমধুর--
          ভাবিতেছি মনে যাব তব সনে    অচেনা অসীম আঁধারে॥
আরো দেখুন