১৮৯ (sahaj habi sahaj habi ore)

         সহজ হবি, সহজ হবি, ওরে মন, সহজ হবি--

          কাছের জিনিস দূরে রাখে   তার থেকে তুই দূরে র'বি ॥

কেন রে তোর দু হাত পাতা-- দান তো না চাই, চাই যে দাতা--

          সহজে তুই দিবি যখন সহজে তুই সকল লবি ॥

          সহজ হবি, সহজ হবি, ওরে মন, সহজ হবি--

          আপন বচন-রচন হতে বাহির হয়ে আয় রে কবি।

সকল কথার বাহিরেতে    ভুবন আছে হৃদয় পেতে,

          নীরব ফুলের নয়ন-পানে চেয়ে আছে প্রভাত-রবি ॥

রাগ: কালাংড়া-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ সেপ্টেম্বর, ১৯১৪

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তার বিদায়বেলার মালাখানি
Songs
তার         বিদায়বেলার মালাখানি   আমার গলে রে
     দোলে দোলে বুকের কাছে   পলে পলে রে॥
          গন্ধ তাহার ক্ষণে ক্ষণে  জাগে ফাগুনসমীরণে
                        গুঞ্জরিত কুঞ্জতলে রে॥
দিনের শেষে  যেতে যেতে   পথের 'পরে
     ছায়াখানি মিলিয়ে দিল   বনান্তরে।
          সেই ছায়া এই আমার মনে,   সেই ছায়া ওই কাঁপে বনে,
                   কাঁপে সুনীল দিগঞ্চলে রে॥
আরো দেখুন
তুমি কে গো, সখীরে কেন
Songs
তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা।
কে জানিতে চায়, তুমি ভালোবাস, কি ভালোবাস না।
হাসে চন্দ্র, হাসে সন্ধ্যা, ফুল্ল কুঞ্জকানন,
হাসে হৃদয়-বসন্তে বিকচ যৌবন।
তুমি কেন ফেল শ্বাস, তুমি কেন হাস না।
এসেছ কি ভেঙে দিতে খেলা,
সখীতে সখীতে এই হৃদয়ের মেলা।
আপন দুঃখ আপন ছায়া লয়ে যাও।
জীবনের আনন্দ-পথ ছেড়ে দাঁড়াও।
দূর হতে করো পূজা হৃদয়-কমল-আসনা।
আরো দেখুন
আপনাকে এই জানা
Songs
আপনাকে এই জানা আমার ফুরাবে না।
          এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা ॥
কত জনম-মরণেতে    তোমারি ওই চরণেতে
          আপনাকে যে দেব, তবু    বাড়বে দেনা ॥
          আমারে যে নামতে হবে    ঘাটে ঘাটে,
          বারে বারে এই ভুবনের    প্রাণের হাটে।
ব্যাবসা মোর তোমার সাথে    চলবে বেড়ে দিনে রাতে,
          আপনা নিয়ে করব যতই বেচা কেনা ॥
আরো দেখুন