১৭৯ (pratidin ami he jibanswami)

প্রতিদিন আমি হে  জীবনস্বামী,

       দাঁড়াব তোমারি সম্মুখে।

করি জোড়কর, হে ভুবনেশ্বর,

       দাঁড়াব তোমারি সম্মুখে।

          তোমার অপার আকাশের তলে

                   বিজনে বিরলে হে--

          নম্র হৃদয়ে নয়নের জলে

                   দাঁড়াব তোমারি সম্মুখে।

তোমার বিচিত্র এ ভবসংসারে

       কর্মপারাবারপারে হে,

নিখিলজগৎজনের মাঝারে

       দাঁড়াব তোমারি সম্মুখে।

          তোমার এ ভবে মোর কাজ যবে

                   সমাপন হবে হে,

          ওগো রাজরাজ, একাকী নীরবে

                   দাঁড়াব তোমারি সম্মুখে।

রাগ: কাফি

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1307

রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

স্বরলিপিকার: এ. এ. বাকে, কাঙ্গালীচরণ সেন, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কত কথা তারে
Songs
          কত   কথা তারে ছিল বলিতে।
          চোখে চোখে দেখা হল পথ চলিতে॥
     বসে বসে দিবারাতি    বিজনে সে কথা গাঁথি
          কত যে পুরবীরাগে কত ললিতে॥
     সে কথা ফুটিয়া উঠে কুসুমবনে,
সে কথা ব্যাপিয়া যায় নীল গগনে।
     সে কথা লইয়া খেলি    হৃদয়ে বাহিরে মেলি,
          মনে মনে গাহি কার মন ছলিতে॥
আরো দেখুন
উদাসিনী সে বিদেশিনী কে
Songs
উদাসিনী সে বিদেশিনী কে নাই বা তারে জানি
মনে জাগে নব নব রাগে তারি মরীচিকা-ছবিখানি॥
        পুবের হাওয়ায় তরীখানি তার
        ভাঙা এ ঘাট কবে হল পার,
রঙিন মেঘে আর রঙিন পালে তার করে গেল কানাকানি॥
একা আলসে গণি বসে পলাতকা যত ঢেউ।
যায় তারা যায়, ফেরে না, চায় না পিছু-পানে আর কেউ।
        জানি তার নাগাল পাব না, আমার ভাবনা
শূন্যে শূন্যে কুড়ায়ে বেড়ায় বাদলের বাণী॥
আরো দেখুন
কোন্ সে ঝড়ের
Songs
               কোন্‌ সে ঝড়ের ভুল
                   ঝরিয়ে দিল ফুল,
প্রথম যেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল,   হায় রে॥
                        নব প্রভাতের তারা
                   সন্ধ্যাবেলায় হয়েছে পথহারা।
     অমরাবতীর   সুরযুবতীর   এ ছিল কানের দুল, হায় রে॥
              এ যে মুকুটশোভার ধন।
হায় গো দরদী   কেহ থাক যদি   শিরে দাও পরশন।
                   এ কি স্রোতে যাবে ভেসে-- দূর দয়াহীন দেশে
                        কোন্‌খানে পাবে কূল,   হায় রে॥
আরো দেখুন