৩১৪ (prane khusir tuphan uthechhe)

          প্রাণে খুশির তুফান উঠেছে।

          ভয়-ভাবনার বাধা টুটেছে ॥

দুঃখকে আজ কঠিন বলে   জড়িয়ে ধরতে বুকের তলে

          উধাও হয়ে হৃদয় ছুটেছে ॥

হেথায় কারো ঠাঁই হবে না    মনে ছিল এই ভাবনা,

          দুয়ার ভেঙে সবাই জুটেছে।

যতন করে আপনাকে যে     রেখেছিলেম ধুয়ে মেজে,

          আনন্দে সে ধুলায় লুটেছে ॥

রাগ: ভৈরবী-রামকেলী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ ভাদ্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ অগাস্ট, ১৯১৩

রচনাস্থান: লন্ডন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তুমি অতিথি, অতিথি আমার
Songs
   তুমি অতিথি, অতিথি আমার।
                             বলো কোন্‌ নামে করি সৎকার।
আরো দেখুন
ওকি সখা, কেন মোরে
Songs
ওকি সখা, কেন মোরে কর তিরস্কার!
একটু বসি বিরলে        কাঁদিব যে মন খুলে
তাতেও কী আমি বলো করিনু তোমার।
মুছাতে এ অশ্রুবারি বলি নি তোমায়,
একটু আদরের তরে ধরি নি তো পায়--
তবে আর কেন, সখা, এমন বিরাগ-মাখা
ভ্রূকুটি এ ভগ্নবুকে হানো বার বার
জানি জানি এ কপাল ভেঙেছে যখন
অশ্রুবারি পারিবে না গলাতে ও মন--
পথের পথিকও যদি      মোরে হেরি যায় কাঁদি
তবুও অটল রবে হৃদয় তোমার॥
আরো দেখুন
আমার যেতে সরে
Songs
              আমার   যেতে সরে না মন--
তোমার দুয়ার পারায়ে     আমি     যাই যে হারায়ে
              অতল বিরহে নিমগন॥
চলিতে চলিতে পথে   সকলই দেখি যেন মিছে,
     নিখিল ভুবন পিছে ডাকে অনুক্ষণ॥
          আমার      মনে কেবলই বাজে
তোমায়     কিছু দেওয়া হল না যে।
     যবে চলে যাই     পদে পদে বাধা পাই,
              ফিরে ফিরে আসি অকারণ॥
আরো দেখুন