২০৬ (na bachabe amay jadi marbe)

          না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে?

          কিসের তরে এই আয়োজন এমন কলরবে?।

অগ্নিবাণে তূণ যে ভরা,    চরণভরে কাঁপে ধরা,

          জীবনদাতা মেতেছ যে মরণ-মহোৎসবে ॥

বক্ষ আমার এমন ক'রে বিদীর্ণ যে করো

          উৎস যদি না বাহিরায় হবে কেমনতরো?

এই-যে আমার ব্যথার খনি   জোগাবে ওই মুকুট-মণি--

          মরণদুখে জাগাবে মোর জীবনবল্লভে ॥

রাগ: ভৈরবী

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ সেপ্টেম্বর, ১৯১৪

রচনাস্থান: সুরুল থেকে শান্তিনিকেতনের পথে

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সব কিছু কেন
Songs
    সব কিছু কেন নিল না, নিল না, নিল না ভালোবাসা--
                ভালো আর মন্দেরে।
    আপনাতে কেন মিটাল না  যত কিছু দ্বন্দ্বেরে--
                ভালো আর মন্দেরে।
নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা,  সাগরহৃদয়ে গহনে হয় হারা।
    ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো  প্রেমের আনন্দেরে--
                ভালো আর মন্দেরে॥
আরো দেখুন
ক্ষমা করো মোরে, সখি
Songs
             ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর—
             মরমে লুকানো থাক মরমের ভার ।।
       যে গোপন কথা, সখী,          সতত লুকায়ে রাখি
               ইষ্টদেবমন্ত্রসম পূজি অনিবার ।
       তাহা মানুষের কানে          ঢালিতে যে লাগে প্রাণে—
             লুকানো থাক তা, সখী, হৃদয়ে আমার ।।
             ভালোবাসি, শুধায়ো না কারে ভালোবাসি ।
             সে নাম কেমনে, সখী, কহিব প্রকাশি ।
       আমি তুচ্ছ হতে তুচ্ছ—        সে নাম যে অতি উচ্চ,
             সে নাম যে নহে যোগ্য এই রসনার ।।
             ক্ষুদ্র এই বনফুল পৃথিবীকাননে
             আকাশের তারকারে পূজে মনে মনে—
       দিন-দিন পূজা করি            শুকায়ে পড়ে সে ঝরি,
             আজন্ম-নীরবে রহি যায় প্রাণ তার ।।
আরো দেখুন
ক্ষমা করো প্রভু
Songs
      ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে--
                         আমি চণ্ডালের কন্যা,
                    মোর কূপের বারি অশুচি।
                তোমারে দেব জল হেন পুণ্যের আমি
                                    নহি অধিকারিণী,
                        আমি চণ্ডালের কন্যা।
আরো দেখুন