৩৩২ (khata jat akhati jata)

          ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে,

          নিমেষের কুশাঙ্কুর পড়ে রবে নীচে ॥

কী হল না, কী পেলে না,   কে তব শোধে নি দেনা

          সে সকলই মরীচিকা মিলাইবে পিছে ॥

          এই-যে হেরিলে চোখে অপরূপ ছবি

          অরুণ গগনতলে প্রভাতের রবি--

এই তো পরম দান       সফল করিল প্রাণ,

          সত্যের আনন্দরূপ

              এই তো জাগিছে ॥

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ অগ্রহায়ণ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ নভেম্বর, ১৯২৬

রচনাস্থান: পিরিউস

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তুমি কিছু দিয়ে
Songs
তুমি কিছু দিয়ে যাও   মোর প্রাণে গোপনে গো--
ফুলের গন্ধে বাঁশির গানে,   মর্মরমুখরিত পবনে॥
     তুমি কিছু নিয়ে যাও   বেদনা হতে বেদনে--
     যে মোর অশ্রু হাসিতে লীন,   যে বাণী নীরব নয়নে॥
আরো দেখুন
দৈবে তুমি কখন
Songs
     দৈবে তুমি কখন নেশায় পেয়ে
আপন মনে যাও তুমি   গান গেয়ে গেয়ে।
     যে আকাশে সুরের লেখা লেখো
          তার পানে রই চেয়ে চেয়ে॥
হৃদয় আমার অদৃশ্যে যায় চলে,   চেনা দিনের ঠিক-ঠিকানা ভোলে,
     মৌমাছিরা আপনা হারায় যেন   গন্ধের পথ বেয়ে বেয়ে॥
              গানের টানা-জালে
     নিমেষ-ঘেরা গহন থেকে তোলে অসীমকালে।
মাটির আড়াল করি ভেদন   সুরলোকের আনে বেদন,
          মর্তলোকের বীণার তারে   রাগিণী দেয় ছেয়ে॥
আরো দেখুন
কী ফুল ঝরিল
Songs
কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে।
গন্ধ ছড়ালো ঘুমের প্রান্তপারে॥
          একা এসেছিল ভুলে   অন্ধরাতের কূলে
              অরুণ-আলোর বন্দনা করিবারে।
          ক্ষীণ দেহে মরি মরি   সে যে নিয়েছিল বরি
              অসীম সাহসে নিষ্ফল সাধনারে॥
     কী যে তার রূপ দেখা হল না তো চোখে,
     জানি না কী নামে স্মরণ করিব ওকে।
          আঁধারে যাহারা চলে   সেই তারাদের দলে
              এসে ফিরে গেল বিরহের ধারে ধারে।
          করুণ মাধুরীখানি   কহিতে জানে না বাণী
              কেন এসেছিল রাতের বন্ধ দ্বারে॥
আরো দেখুন