৩৯৬ (kena bani taba nahi shuni)

              কেন বাণী তব নাহি শুনি নাথ হে?

অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে,   বিরহে তব কাটে দিনরাত হে ॥

              স্বপনসম মিলাবে যদি কেন গো দিলে চেতনা--

              চকিতে শুধু দেখা দিয়ে চিরমরমবেদনা,

              আপনা-পানে চাহি শুধু নয়নজলপাত হে ॥

              পরশে তব জীবন নব সহসা যদি জাগিল

              কেন জীবন বিফল কর-- মরণশরঘাত হে।

              অহঙ্কার চূর্ণ করো, প্রেমে মন পূর্ণ করো,

              হৃদয় মন হরণ করি রাখো তব সাথ হে ॥

রাগ: ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমায় ক্ষমো হে
Songs
আমায়   ক্ষমো হে ক্ষমো, নমো হে নমো,   তোমায় স্মরি, হে নিরুপম,
     নৃত্যরস চিত্ত মম উছল হয়ে বাজে॥
          আমার   সকল দেহের আকুল রবে   মন্ত্রহারা তোমার স্তবে
               ডাইনে বামে ছন্দ নামে নবজনমের মাঝে।
                   বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে॥
   
একি   পরম ব্যথায় পরান কাঁপায়,   কাঁপন বক্ষে লাগে।
     শান্তিসাগরে ঢেউ খেলে যায়, সুন্দর তায় জাগে।
          আমার   সব চেতনা সব বেদনা   রচিল এ যে কী আরাধনা--
               তোমার পায়ে মোর সাধনা মরে না যেন লাজে।
                   বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে॥
   
কানন হতে তুলি নি ফুল, মেলে নি মোরে ফল।
     কলস মম শূন্যসম, ভরি নি তীর্থজল।
          আমার   তনু তনুতে বাঁধনহারা   হৃদয় ঢালে অধরা ধারা--
          তোমার চরণে হোক তা সারা পূজার পুণ্য কাজে।
               বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে॥
আরো দেখুন
জানি জানি এসেছ এ
Songs
        জানি জানি এসেছ এ পথে মনের ভুলে।
তাই হোক তবে তাই হোক--এসো তুমি, দিনু দ্বার খুলে॥
এসেছ তুমি যে বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে--
            তাই হোক ওগো, তাই হোক।
        মোর আঙিনায়    মালতী ঝরিয়া পড়ে যায়--
তব শিথিল কবরীতে নিয়ো নিয়ো তুলে॥
কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা হয় নি যে বীণার তারে--
            তাই হোক ওগো, তাই হোক।
ঝরো ঝরো বারি ঝরে বনমাঝে আমারই মনের সুর ওই বাজে--
বেণুশাখা-আন্দোলনে আমারই উতলা মন দুলে॥
আরো দেখুন
পাখি আমার নীড়ের
Songs
     পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি--
     আকাশ-কোণে যায় শোনা কি ভোরের আলোর কানাকানি॥
     ডাক উঠেছে মেঘে মেঘে    অলস পাখা উঠল জেগে--
     লাগল তারে উদাসী ওই নীল গগনের পরশখানি॥
আমার নীড়ের পাখি এবার উধাও হল আকাশ-মাঝে
যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে।
     গানের ভরা উঠল ভরে,    চায় দিতে তাই উজাড় করে--
     নীরব গানের সাগর-মাঝে আপন প্রাণের সকল বাণী॥
আরো দেখুন