৩৩ (kabe ami bahir halem)

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে--

       সে তো     আজকে নয় সে আজকে নয়।

ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে

       সে তো     আজকে নয় সে আজকে নয়।

ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়,

তেমনি করে ধেয়ে এলেম জীবনধারা বেয়ে--

      সে তো     আজকে নয় সে আজকে নয়।

কতই নামে ডেকেছি যে,    কতই ছবি এঁকেছি যে,

কোন্‌ আনন্দে চলেছি, তার ঠিকানা না পেয়ে--

    সে তো     আজকে নয় সে আজকে নয়।

পুষ্প যেমন আলোর লাগি  না জেনে রাত কাটায় জাগি,

তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে--

    সে তো     আজকে নয় সে আজকে নয়॥

রাগ: ইমনকল্যাণ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: তিনধরিয়া

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা
Songs
             মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা।
             একটা বাঁধন কাটে যদি বেড়ে ওঠে চারখানা।।
             কেমন ক’রে নামবে বোঝা,  তোমার আপদ নয় যে সোজা–
             অন্তরেতে আছে যখন ভয়ের ভীষণ ভারখানা।।
 
             রাতের আঁধার ঘোচে বটে বাতির আলো যেই জ্বালো,
             মূর্ছাতে যে আঁধার ঘটে রাতের চেয়ে ঘোর কালো।
             ঝড়-তুফানে ঢেউয়ের মারে  তবু তরী বাঁচতে পারে,
             সবার বড়ো মার যে তোমার ছিদ্রটার ওই মারখানা।।
 
             পর তো আছে লাখে লাখে, কে তাড়াবে নি:শেষে।
             ঘরের মধ্যে পর যে থাকে পর করে দেয় বিশ্বে সে।
             কারাগারের দ্বারী গেলে  তখনি কি মুক্তি মেলে।
             আপনি তুমি ভিতর থেকে চেপে আছ দ্বারখানা।।
 
             শূন্য ঝুলির নিয়ে দাবি রাগ ক’রে রোস্‌ কার ’পরে।
             দিতে জানিস তবেই পাবি, পাবি নে তো ধার ক’রে।
             লোভে ক্ষোভে উঠিস মাতি,  ফল পেতে চাস রাতারাতি–
             আপন মুঠো করলে ফুটো আপন খাঁড়ার ধারখানা।।
আরো দেখুন
আমারে পাড়ায় পাড়ায়
Songs
আমারে     পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন্‌ খেপা সে!
ওরে         আকাশ জুড়ে মোহন সুরে কী যে বাজে কোন্‌ বাতাসে॥
              গেল রে গেল বেলা,    পাগলের কেমন খেলা--
              ডেকে সে আকুল করে, দেয় না ধরা।
তারে        কানন-গিরি খুঁজে ফিরি,  কেঁদে মরি কোন্‌ হুতাশে॥
আরো দেখুন
কবে তুমি আসবে
Songs
কবে তুমি আসবে ব'লে রইব না বসে,   আমি চলব বাহিরে।
শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে,   আর    সময় নাহি রে॥
                   বাতাস দিল দোল্‌, দিল দোল্‌;
          ও তুই   ঘাটের বাঁধন খোল্‌, ও তুই খোল্‌।
     মাঝ-নদীতে ভাসিয়ে দিয়ে তরী বাহি রে॥
আজ   শুক্লা একাদশী,   হেরো   নিদ্রাহারা শশী
ওই   স্বপ্নপারাবারের খেয়া একলা চালায় বসি।
          তোর   পথ জানা নাই, নাইবা জানা নাই--
          ও তোর   নাই মানা নাই, মনের মানা নাই--
     সবার সাথে চলবি রাতে সামনে চাহি রে॥
আরো দেখুন