৬১৪ (jete jadi hay tabe)

              যেতে যদি হয় হবে--

              যাব, যাব, যাব তবে ॥

লেগেছিল কত ভালো   এই-যে আঁধার আলো--

     খেলা করে সাদা কালো উদার নভে।

গেল দিন ধরা-মাঝে   কত ভাবে, কত কাজে,

     সুখে দুখে কভু লাজে, কভু গরবে ॥

          প্রাণপণে কত দিন   শুধেছি কঠিন ঋণ,

              কখনো বা উদাসীন ভুলেছি সবে।

কভু ক'রে গেনু খেলা,   স্রোতে ভাসাইনু ভেলা,

     আনমনে কত বেলা কাটানু ভবে ॥

          জীবন হয় নি ফাঁকি,   ফলে ফুলে ছিল ঢাকি,

              যদি কিছু রহে বাকি কে তাহা লবে!

দেওয়া-নেওয়া যাবে চুকে, বোঝা-খসে-যাওয়া বুকে

     যাব চলে হাসিমুখে-- যাব নীরবে ॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এসো এসো, এসো প্রিয়ে
Songs
             এসো এসো এসো প্রিয়ে,
মরণলোক হতে নূতন প্রাণ নিয়ে।
আরো দেখুন
এসো গো এসো, বনদেবতা
Songs
এসো গো এসো বনদেবতা, তোমারে আমি ডাকি।
জটার’পরে বাঁধিয়া লতা  বাঁকলে দেহ ঢাকি
তাপস,তুমি দিবস-রাতি  নীরবে আছ বসি— 
মাথার’পরে উঠিছে তারা, উঠিছে রবি শশী।
বহিয়া জটা বরষা-ধারা  পড়িছে ঝরি ঝরি,
শীতের বায়ু করিছে হাহা  তোমারে ঘিরি ঘিরি।
নামায়ে মাথা আঁধার আসি  চরণে নমিতেছে,
তোমার কাছে শিখিয়া জপ  নীরবে জপিতেছি।
একটি তারা মারিছে উঁকি  আঁধারভুরু-’পর,
জটার মাঝে হারায়ে যায়  প্রভাতরবিকর।
পড়িছে পাতা,ফুটিছে ফুল, ফুটিছে পড়িতেছে— 
মাথায় মেঘ কত-না ভাব  ভাঙিছে গড়িতেছে।
মিলিয়া ছায়া মিলিয়া আলো  খেলিছে লুকাচুরি,
আলয় খুঁজে বনের বায়ু  ভ্রমিছে ঘরি ঘুরি।
তোমার তপ ভাঙাতে চাহে  ঝটিকা পাগলিনী— 
গরজি ঘন ছুটিয়া আসে  প্রলয়রব জিনি,
ভ্রূকুটি করি চপলা হানে  ধরি অশনিচাপ।
জাগিয়া উঠি নাড়িয়া মাথা  তাহারে দাও শাপ।
এসো হে এসো বনদেবতা, অতিথি আমি তব— 
আমার যত প্রাণের আশা  তোমার কাছে কব।
নমিব তব চরণে,দেব,  বসিব পদতলে— 
সাহস পেয়ে বনবালারা  আসিবে দলে দলে।
আরো দেখুন
এই বেলা সবে মিলে
Songs
                 এই বেলা সবে মিলে চল হো,চল হো
                 ছুটে আয়,শিকারে কে রে যাবি আয়,
                        এমন রজনী বহে যায় যে!
                 ধনুর্বাণ লয়ে হাতে,আয় আয় আয় আয়।
                 বাজা শিঙ্গা ঘন ঘন,শব্দে কাঁপিবে বন,
                 আকাশ ফেটে যাবে,চমকিবে পশু পাখি সবে,
                 ছুটে যাবে কাননে কাননে,চারি দিকে ঘিরে
                        যাব পিছে পিছে, হো হো হো হো!
আরো দেখুন