৪৯৭ (je janita tumi dakibe amare)

কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন।

সংসার মোরে মহামোহঘোরে ছিল সদা ঘিরে সঘন ॥

আপনার হাতে দিবে যে বেদনা, ভাসাবে নয়নজলে,

কে জানিত হবে আমার এমন শুভদিন শুভলগন ॥

জানি না কখন করুণা-অরুণ উঠিল উদয়াচলে,

দেখিতে দেখিতে কিরণে পুরিল আমার হৃদয়গগন ॥

তোমার অমৃতসাগর হইতে বন্যা আসিল কবে,

হৃদয়ে বাহিরে যত বাঁধ ছিল কখন হইল ভগন ॥

সুবাতাস তুমি আপনি দিয়েছ, পরানে দিয়েছ আশা--

আমার জীবনতরণী হইবে তোমার চরণে মগন ॥

রাগ: দেশ-কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

স্বরলিপিকার: সাহানা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তুমি যত ভার
Songs
তুমি যত ভার দিয়েছ সে ভার    করিয়া দিয়েছ সোজা।
আমি যত ভার জমিয়ে তুলেছি    সকলই হয়েছে বোঝা।
                   এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও--
          ভারের বেগেতে চলেছি কোথায়,    এ যাত্রা তুমি থামাও ॥
          আপনি যে দুখ ডেকে আনি সে-যে জ্বালায় বজ্রানলে--
          অঙ্গার ক'রে রেখে যায়, সেথা    কোনো ফল নাহি ফলে।
                   তুমি যাহা দাও সে-যে দুঃখের দান
                   শ্রাবণধারায় বেদনার রসে    সার্থক করে প্রাণ ॥
          যেখানে যা-কিছু পেয়েছি কেবলই    সকলই করেছি জমা--
যে দেখে সে আজ মাগে-যে হিসাব,     কেহ নাহি করে ক্ষমা
                   এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও--
ভারের বেগেতে ঠেলিয়া চলেছি,    এ যাত্রা মোর থামাও ॥
আরো দেখুন
ধরণী, দূরে চেয়ে
Songs
ধরণী,   দূরে চেয়ে   কেন আজ   আছিস জেগে
যেন কার   উত্তরীয়ের   পরশের   হরষ লেগে॥
          আজি কার   মিলনগীতি   ধ্বনিছে   কাননবীথি,
          মুখে চায়   কোন্‌ অতিথি   আকাশের নবীন মেঘে॥
ঘিরেছিস   মাথার বসন   কদমের   কুসুমডোরে,
সেজেছিস   নয়নপাতে   নীলিমার   কাজল প'রে।
          তোমার ওই   বক্ষতলে   নবশ্যাম   দুর্বাদলে
          আলোকের   ঝলক ঝলে   পরানের   পুলকবেগে॥
আরো দেখুন
হে বিরহী, হায়
Songs
হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব,
    নীরবে জাগ একাকী শূন্য মন্দিরে দীর্ঘ বিভাবরী--
        কোন্‌ সে নিরুদ্দেশ-লাগি আছ জাগিয়া॥
স্বপনরূপিণী অলোকসুন্দরী    অলক্ষ্য অলকাপুরী-নিবাসিনী,
        তাহার মুরতি রচিলে বেদনায় হৃদয়মাঝারে॥
আরো দেখুন