২৯৯ (jani ihe jabe prabhat habe)

জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা-তরণী

                   লইবে মোরে ভবসাগর-কিনারে   হে প্রভু।

করি না ভয়, তোমারি জয় গাহিয়া যাব চলিয়া,

                   দাঁড়াব আসি তব অমৃতদুয়ারে   হে প্রভু ॥

জানি হে তুমি যুগে যুগে তোমার বাহু ঘেরিয়া

                   রেখেছ মোরে তব অসীম ভুবনে হে--

জনম মোরে দিয়েছ তুমি আলোক হতে আলোকে,

                   জীবন হতে নিয়েছ নব জীবনে   হে প্রভু ॥

জানি হে নাথ, পুণ্যপাপে হৃদয় মোর সতত

                   শয়ান আছে তব নয়নমুখে   হে প্রভু।

আমার হাতে তোমার হাত রয়েছে দিনরজনী,

                   সকল পথে-বিপথে সুখে-অসুখে   হে প্রভু।

জানি হে জানি জীবন মম বিফল কভু হবে না,

                   দিবে না ফেলি বিনাশভয়পাথারে হে--

এমন দিনে আসিবে যবে করুণাভরে আপনি

                   ফুলের মতো তুলিয়া লবে তাহারে   হে প্রভু ॥

রাগ: ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অহো কী দুঃসহ স্পর্ধা
Songs
 অহো, কী দুঃসহ স্পর্ধা !
             অর্জুনে যে করে অশ্রদ্ধা
         সে  কোনখানে পাবে তার আশ্রয় !
      অর্জুন! তুমি অর্জুন !
    হাহা হাহা হাহা হাহা, বালকের দল,
                      মা'র কোলে যাও চলে, নাই ভয়।
                                      অহো কী অদ্ভুত কৌতুক!
            অর্জুন!    তুমি! অর্জুন!
                      ফিরে এসো, ফিরে এসো,
                        ক্ষমা দিয়ে কোরো না অসম্মান,
                                  যুদ্ধে করো আহ্বান!
বীর-হাতে মৃত্যুর গৌরব
                                  করি যেন অনুভব--
                                    অর্জুন!   তুমি অর্জুন!
আরো দেখুন
তুমি আমায় ডেকেছিলে
Songs
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে,
তখন ছিলেম বহু দূরে কিসের অন্বেষণে॥
     কূলে যখন এলেম ফিরে   তখন অস্তশিখরশিরে
     চাইল রবি শেষ চাওয়া তার কনকচাঁপার বনে।
     আমার ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥
লিখন তোমার বিনিসুতোর শিউলিফুলের মালা,
বাণী সে তার সোনায়-ছোঁওয়া অরুণ-আলোয়-ঢালা--
          এল আমার ক্লান্ত হাতে   ফুল-ঝরানো শীতের রাতে
          কুহেলিকায় মন্থর কোন্‌ মৌন সমীরণে।
          তখন ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥
আরো দেখুন
বলি গো সজনী,
Songs
বলি গো সজনী,          যেয়ো না, যেয়ো না--
তার কাছে আর যেয়ো না, যেয়ো না।
সুখে সে রয়েছে, সুখে সে থাকুক--
        মোর কথা তারে বোলো না, বোলো না॥
আমায় যখন ভালো সে না বাসে
পায়ে ধরিলেও বাসিবে না সে।
কাজ কী, কাজ কী, কাজ কী সজনী--
        মোর তরে তারে দিয়ো না বেদনা॥
আরো দেখুন