২১ (jag jag re jag sangit)

জাগ' জাগ' রে জাগ' সঙ্গীত--চিত্ত অম্বর কর তরঙ্গিত,

নিবিড়নন্দিত প্রেমকম্পিত হৃদয়কুঞ্জবিতানে ॥

মুক্তবন্ধন সপ্তসুর তব করুক বিশ্ববিহার,

সূর্যশশিনক্ষত্রলোকে করুক হর্ষ প্রচার।

তানে তানে প্রাণে প্রাণে গাঁথ' নন্দনহার।

পূর্ণ কর' রে গগন-অঙ্গন তাঁর বন্দনগানে ॥

রাগ: দেশ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

জরজর প্রাণে, নাথ
Songs
জরজর প্রাণে, নাথ, বরিষন করো তব প্রেমসুধা--
          নিবারো এ হৃদয়দহন ॥
করো হে মোচন করো সব পাপমোহ,
          দূর করো বিষয়বাসনা ॥
আরো দেখুন
আমাদের শান্তিনিকেতন
Songs
আমাদের    শান্তিনিকেতন   আমাদের   সব হতে আপন।
তার         আকাশ-ভরা কোলে   মোদের   দোলে হৃদয় দোলে,
মোরা        বারে বারে দেখি তারে নিত্যই নূতন॥
মোদের      তরুমূলের মেলা,   মোদের খোলা মাঠের খেলা,
মোদের      নীল গগনের সোহাগ-মাখা সকাল-সন্ধ্যাবেলা।
মোদের      শালের ছায়াবীথি   বাজায়   বনের কলগীতি,
সদাই        পাতার নাচে মেতে আছে আম্‌লকী-কানন॥
আমরা       যেথায় মরি ঘুরে   সে যে   যায় না কভু দূরে,
মোদের      মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যে তার সুরে।
মোদের      প্রাণের সঙ্গে প্রাণে   সে যে   মিলিয়েছে এক তানে,
মোদের      ভাইয়ের সঙ্গে ভাইকে সে যে করেছে এক-মন॥
আরো দেখুন
ধায় যেন মোর
Songs
              ধায় যেন মোর সকল ভালোবাসা
প্রভু,       তোমার পানে, তোমার পানে, তোমার পানে।
              যায় যেন মোর সকল গভীর আশা
প্রভু,       তোমার কানে, তোমার কানে, তোমার কানে।
              চিত্ত মম যখন যেথায় থাকে,
              সাড়া যেন দেয় সে তোমার ডাকে,
              যত বাধা সব টুটে যায় যেন
প্রভু,       তোমার টানে, তোমার টানে, তোমার টানে।
              বাহিরের এই ভিক্ষাভরা থালি
              এবার যেন নি:শেষে হয় খালি,
              অন্তর মোর গোপনে যায় ভরে
প্রভু,       তোমার দানে, তোমার দানে, তোমার দানে।
             হে বন্ধু মোর, হে অন্তরতর,
            এ জীবনে যা-কিছু সুন্দর
            সকলি আজ বেজে উঠুক সুরে
প্রভু,       তোমার গানে, তোমার গানে, তোমার গানে।
আরো দেখুন