৩৯১ (jadi jharer megher mata)

যদি     ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল-অন্তর

তবে    দয়া কোরো হে, দয়া কোরো হে, দয়া কোরো হে ঈশ্বর ॥

ওহে    অপাপপুরুষ, দীনহীন আমি এসেছি পাপের কূলে--

প্রভু,   দয়া কোরো হে, দয়া কোরো হে, দয়া করে লও তুলে

আমি    জলের মাঝারে বাস করি, তবু তৃষায় শুকায়ে মরি--

প্রভু,   দয়া কোরো হে, দয়া করে দাও সুধায় হৃদয় ভরি ॥

রাগ: কীর্তন

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: প্রতিভা দেবী

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কী ভয় অভয়ধামে
Songs
কী ভয় অভয়ধামে, তুমি মহারাজা-- ভয় যায় তব নামে ॥
          নির্ভয়ে অযুত সহস্র লোক ধায় হে,
          গগনে গগনে সেই অভয়নাম গায় হে ॥
          তব বলে কর বলী যারে, কৃপাময়,
          লোকভয় বিপদ মৃত্যুভয় দূর হয় তার।
আশা বিকাশে, সব বন্ধন ঘুচে, নিত্য অমৃতরস পায় হে ॥
আরো দেখুন
ও জলের রানী,
Songs
             ও জলের রানী,
ঘাটে বাঁধা একশো ডিঙি--জোয়ার আসে থেমে,
বাতাস ওঠে দখিন-মুখে। ও জলের রানী,
        ও তোর          ঢেউয়ের নাচন নেচে দে--
ঢেউগুলো সব লুটিয়ে পড়ুক     বাঁশির সুরে কালো-ফণী॥
আরো দেখুন
হেমন্তে কোন্ বসন্তেরই
Songs
হেমন্তে কোন্‌ বসন্তেরই বাণী   পূর্ণশশী ওই-যে দিল আনি॥
বকুল ডালের আগায়   জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায়।
কোন্‌   গোপন কানাকানি   পূর্ণশশী ওই-যে দিল আনি॥
আবেশ লাগে বনে   শ্বেতকরবীর অকাল জাগরণে।
ডাকছে থাকি থাকি   ঘুমহারা কোন্‌ নাম-না-জানা পাখি।
কার     মধুর স্মরণখানি   পূর্ণশশী ওই-যে দিল আনি॥
আরো দেখুন