৪৪৮ (ichchha jabe habe laiyo)

          ইচ্ছা যবে হবে লইয়ো পারে,

     পূজাকুসুমে রচিয়া অঞ্জলি

আছি ব'সে ভবসিন্ধু-কিনারে ॥

     যত দিন রাখ তোমা মুখ চাহি

          ফুল্লমনে রব এ সংসারে ॥

     ডাকিবে যখনি তোমার সেবকে

          দ্রুত চলি যাইব ছাড়ি সবারে ॥

রাগ: কালাংড়া

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আপনি আমার কোন্‌খানে
Songs
              আপনি আমার কোন্‌খানে
                   বেড়াই তারি সন্ধানে ॥
নানান রূপে নানা বেশে   ফেরে যেজন ছায়ার দেশে
তার পরিচয় কেঁদে হেসে শেষ হবে কি, কে জানে ॥
     আমার গানের গহন-মাঝে শুনেছিলেম যার ভাষা
              খুঁজে না পাই তার বাসা।
বেলা কখন যায় গো বয়ে,   আলো আসে মলিন হয়ে--
পথের বাঁশি যায় কী কয়ে বিকালবেলার মূলতানে।
আরো দেখুন
হেরি তব বিমলমুখভাতি
Songs
হেরি তব বিমলমুখভাতি   দূর হল গহন দুখরাতি।
ফুটিল মন প্রাণ মম তব চরণলালসে,   দিনু হৃদয়কমলদল পাতি ॥
তব নয়নজ্যোতিকণা লাগি   তরুণ রবিকিরণ উঠে জাগি।
নয়ন খুলি বিশ্বজন বদন তুলি চাহিল   তব দরশপরশসুখ মাগি।
          গগনতল মগন হল শুভ্র তব হাসিতে,
উঠিল ফুটি কত কুসুমপাঁতি-- হেরি তব বিমলমুখভাতি ॥
ধ্বনিত বন বিহগকলতানে,   গীত সব ধায় তব পানে।
পূর্বগগনে জগত জাগি উঠি গাহিল,   পূর্ণ সব তব রচিত গানে।
              প্রেমরস পান করি গান করি কাননে
উঠিল মন প্রাণ মম মাতি-- হেরি তব বিমলমুখভাতি ॥
আরো দেখুন
বীণা বাজাও হে
Songs
বীণা বাজাও হে মম অন্তরে ॥
সজনে বিজনে, বন্ধু, সুখে দুঃখে বিপদে--
আনন্দিত তান শুনাও হে মম অন্তরে ॥
আরো দেখুন