১৪০ (heri aharaha tomari biraha)

হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে।

    কত রূপ ধ'রে কাননে ভূধরে আকাশে সাগরে সাজে হে।

        সারা নিশি ধরি তারায় তারায় অনিমেষ চোখে নীরবে দাঁড়ায়,

            পল্লবদলে শ্রাবণধারায় তোমারি বিরহ বাজে হে।

ঘরে ঘরে আজি কত বেদনায় তোমারি গভীর বিরহ ঘনায়,

    কত প্রেমে হায় কত বাসনায় কত সুখে দুখে কাজে হে।

        সকল জীবন উদাস করিয়া  কত গানে সুরে গলিয়া ঝরিয়া

             তোমারি বিরহ উঠিছে ভরিয়া আমার হিয়ার মাঝে হে।

রাগ: সাহানা

তাল: চৌতাল বা একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১০ ভাদ্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার
Songs
                কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার
              ঢালিতেছ এত সুখ,  ভেঙে গেল— গেল বুক—
                যেন এত সুখ হৃদে ধরে না গো আর ।
                তোমার চরণে দিনু প্রেম-উপহার—
                না যদি চাও গো দিতে প্রতিদান তার
              নাই বা দিলে তা মোরে,  থাকো হৃদি আলো করে,
                হৃদয়ে থাকুক জেগে সৌন্দর্য তোমার ।।
আরো দেখুন
সংসারে কোনো ভয় নাহি
Songs
সংসারে কোনো ভয় নাহি নাহি--
ওরে ভয়চঞ্চল প্রাণ, জীবনে মরণে সবে
                   রয়েছি তাঁহারি দ্বারে ॥
অভয়শঙ্খ বাজে নিখিল অম্বরে সুগম্ভীর,
দিশি দিশি দিবানিশি সুখে শোকে
                   লোক-লোকান্তরে ॥
আরো দেখুন
উতল-ধারা বাদল ঝরে
Songs
উতল-ধারা বাদল ঝরে।   সকল বেলা একা ঘরে॥
   সজল হাওয়া বহে বেগে,   পাগল নদী ওঠে জেগে,
   আকাশ ঘেরে কাজল মেঘে,   তমালবনে আঁধার করে॥
ওগো বঁধু দিনের শেষে   এলে তুমি কেমন বেশে--
আঁচল দিয়ে শুকাব জল,   মুছাব পা আকুল কেশে।
   নিবিড় হবে তিমির-রাতি,   জ্বেলে দেব প্রেমের বাতি,
   পরানখানি দেব পাতি-- চরণ রেখো তাহার 'পরে॥
ভুলে গিয়ে জীবন মরণ   লব তোমায় ক'রে বরণ--
করিব জয় শরম-ত্রাসে,   দাঁড়াব আজ তোমার পাশে--
   বাঁধন বাধা যাবে জ্ব'লে   সুখ দুঃখ দেব দ'লে,
   ঝড়ের রাতে তোমার সাথে   বাহির হব অভয়ভরে॥
উতল-ধারা বাদল ঝরে,   দুয়ার খুলে এলে ঘরে।
   চোখে আমার ঝলক লাগে,   সকল মনে পুলক জাগে,
   চাহিতে চাই মুখের বাগে-- নয়ন মেলে কাঁপি ডরে॥
আরো দেখুন