৪৫৮ (gao bina bina gao re)

                   গাও বীণা-- বীণা, গাও রে।

          অমৃতমধুর তাঁর প্রেমগান মানব-সবে শুনাও রে।

          মধুর তানে নীরস প্রাণে মধুর প্রেম জাগাও রে ॥

ব্যথা দিয়ো না কাহারে, ব্যথিতের তরে পাষাণ প্রাণ কাঁদাও রে ॥

নিরাশেরে কহো আশার কাহিনী, প্রাণে নব বল দাও রে।

আনন্দময়ের আনন্দ-আলয় নব নব তানে ছাও রে।

পড়ে থাকো সদা বিভুর চরণে,   আপনারে ভুলে যাও রে ॥

রাগ: ভৈরবী-রামকেলী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার আপন গান
Songs
আমার আপন গান আমার অগোচরে   আমার মন হরণ করে,
     নিয়ে সে যায় ভাসায়ে সকল সীমারই পারে॥
          ওই-যে দূরে   কূলে কূলে     ফাল্গুন উচ্ছ্বসিত ফুলে ফুলে--
              সেথা হতে আসে দুরন্ত হাওয়া, লাগে আমার পালে॥
কোথায় তুমি মম অজানা সাথি,
     কাটাও বিজনে বিরহরাতি,
          এসো এসো উধাও পথের যাত্রী--
                   তরী আমার টলোমলো   ভরা জোয়ারে॥
আরো দেখুন
আমায় বোলো না
Songs
              আমায়   বোলো না গাহিতে বোলো না।
     এ কি   শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছেকথা ছলনা?।
এ যে   নয়নের জল, হতাশের শ্বাস,   কলঙ্কের কথা, দরিদ্রের আশ,
     এ যে   বুক-ফাটা দুখে গুমরিছে বুকে গভীর মরমবেদনা।
     এ কি   শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছেকথা ছলনা?।
এসেছি কি হেথা যশের কাঙালি   কথা গেঁথে গেঁথে নিতে করতালি--
     মিছে কথা কয়ে, মিছে যশ লয়ে, মিছে কাজে নিশিযাপনা!
কে জাগিবে আজ, কে করিবে কাজ,   কে ঘুচাতে চাহে জননীর লাজ--
     কাতরে কাঁদিবে, মায়ের পায়ে দিবে সকল প্রাণের কামনা?
     এ কি   শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছেকথা ছলনা?।
আরো দেখুন
মনে রয়ে গেল
Songs
     মনে রয়ে গেল মনের কথা--
     শুধু চোখের জল, প্রাণের ব্যথা ॥
মনে করি দুটি কথা ব'লে যাই,    কেন    মুখের পানে চেয়ে চলে যাই।
সে যদি চাহে মরি যে তাহে,    কেন মুদে আসে আঁখির পাতা ॥
ম্লানমুখে, সখী, সে যে চলে যায়-- ও তারে    ফিরায়ে ডেকে নিয়ে আয়
বুঝিল না সে যে কেঁদে গেল-- ধুলায় লুটাইল হৃদয়লতা।
আরো দেখুন