২১১ (ek hate or kripan)

এক হাতে ওর কৃপাণ আছে, আর-এক হাতে হার।

ও যে        ভেঙেছে তোর দ্বার॥

আসে নি ও ভিক্ষা নিতে,    না না না--     লড়াই করে নেবে জিতে

পরানটি তোমার ॥

মরণেরই পথ দিয়ে ওই আসছে জীবন-মাঝে,

ও যে      আসছে বীরের সাজে।

আধেক নিয়ে ফিরবে না রে, না না না--    যা আছে সব একেবারে

করবে অধিকার ॥

রাগ: বিভাস-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩১ অগাস্ট, ১৯১৪

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শেষ গানেরই রেশ
Songs
শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে,   শেষ কথা যাও ব'লে॥
     সময় পাবে না আর,   নামিছে অন্ধকার,
          গোধুলিতে আলো-আঁধারে
              পথিক যে পথ ভোলে॥
          পশ্চিমগগনে ওই দেখা যায় শেষ রবিরেখা,
              তমাল-অরণ্যে ওই শুনি শেষ কেকা।
     কে আমার অভিসারিকা বুঝি   বাহিরিল অজানারে খুঁজি,
              শেষবার মোর আঙিনার দ্বার খোলে॥
আরো দেখুন
এত আনন্দধ্বনি উঠিল কোথায়
Songs
এত আনন্দধ্বনি উঠিল কোথায়,
জগতপুরবাসী সবে কোথায় ধায় ॥
কোন্‌ অমৃতধনের পেয়েছে সন্ধান,
          কোন্‌ সুধা করে পান!
কোন্‌ আলোকে আঁধার দূরে যায় ॥
আরো দেখুন
পথে চলে যেতে
Songs
          পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে
              তোমার পরশ আসে কখন কে জানে ॥
কী অচেনা কুসুমের গন্ধে,   কী গোপন আপন আনন্দে,
              কোন্‌ পথিকের কোন্‌ গানে ॥
সহসা দারুণ দুখতাপে   সকল ভুবন যবে কাঁপে,
     সকল পথের ঘোচে চিহ্ন   সকল বাঁধন যবে ছিন্ন
                   মৃত্যু-আঘাত লাগে প্রাণে--
              তোমার পরশ আসে কখন কে জানে ॥
আরো দেখুন