২২৩ (ei karechho bhalo nithur he)

এই করেছ ভালো, নিঠুর,

             এই করেছ ভালো।

এমনি করে হৃদয়ে মোর

             তীব্র দহন জ্বালো।

                           আমার এ ধূপ না পোড়ালে

                           গন্ধ কিছুই নাহি ঢালে,

                           আমার এ দীপ না জ্বালালে

                                  দেয় না কিছুই আলো।

যখন থাকে অচেতনে

             এ চিত্ত আমার

আঘাত সে যে পরশ তব

             সেই তো পুরস্কার।

              অন্ধকারে মোহে লাজে

                    চোখে তোমায় দেখি না যে,

                    বজ্রে তোলো আগুন করে

                           আমার যত কালো।

রাগ: ইমনকল্যাণ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৪ আষাঢ়, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তুমি আমায় করবে মস্ত লোক
Songs
                  তুমি আমায় করবে মস্ত লোক—
                      দেবে লিখে রাজার টিকে
                          প্রসন্ন ওই চোখ ।।
আরো দেখুন
কত যে তুমি
Songs
          কত যে তুমি মনোহর মনই তাহা জানে,
          হৃদয় মম থরোথরো কাঁপে তোমার গানে॥
আজিকে এই প্রভাতবেলা   মেঘের সাথে রোদের খেলা,
          জলে নয়ন ভরোভরো চাহি তোমার পানে॥
          আলোর অধীর ঝিলিমিলি নদীর ঢেউয়ে ওঠে,
          বনের হাসি খিলিখিলি পাতায় পাতায় ছোটে।
আকাশে ওই দেখি কী যে--   তোমার চোখের চাহনি যে।
          সুনীল সুধা ঝরোঝরো ঝরে আমার প্রাণে॥
আরো দেখুন
স্বরূপ তাঁর কে জানে
Songs
               স্বরূপ তাঁর কে জানে, তিনি অনন্ত মঙ্গল–
               অযুত জগত মগন সেই মহাসমুদ্রে।। 
               তিনি নিজ অনুপম মহিমামাঝে নিলীন–
               সন্ধান তাঁর কে করে, নিষ্ফল বেদ বেদান্ত।
               পরব্রহ্ম, পরিপূর্ণ, অতি মহান–
               তিনি আদিকারণ, তিনি বর্ণন-অতীত।।
আরো দেখুন