২৫৪ (ebar nirab kare dao)

এবার   নীরব করে দাও হে তোমার মুখর কবিরে।

তার    হৃদয়-বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে॥

নিশীথরাতের নিবিড় সুরে    বাঁশিতে তান দাও হে পুরে

যে তান দিয়ে অবাক কর' গ্রহশশীরে॥

যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে,

গানের টানে মিলুক এসে তোমার চরণে।

বহুদিনের বাক্যরাশি      এক নিমেষে যাবে ভাসি--

একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে॥

রাগ: দরবারী কানাড়া

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ চৈত্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি যখন তাঁর দুয়ারে
Songs
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই   তখন যাহা পাই
              সে যে আমি হারাই বারে বারে ॥
তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে
বন্ধ তালা ভেঙে দেখি আপন-মাঝে গোপন রতনভার,
হারায় না সে আর ॥
প্রভাত আসে তাঁহার কাছে আলোক ভিক্ষা নিতে,
সে আলো তার লুটায় ধরণীতে।
তিনি যখন সন্ধ্যা-কাছে দাঁড়ান ঊর্ধ্বকরে,  তখন স্তরে স্তরে
ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন--
মুকুটে তাঁর পরেন সে রতন ॥
আরো দেখুন
ও দেখবি রে ভাই, আয় রে ছুটে
Songs
                   ও  দেখবি রে ভাই, আয় রে ছুটে,
                             মোদের বকুল গাছে
                       রাশি রাশি হাসির মত
                              ফুল কত ফুটেছে।
                   কত  গাছের তলায় ছড়াছড়ি
                               গড়াগড়ি যায়_
                   ও ভাই, সাবধানেতে আয় রে হেথা,
                               দিস নে দ'লে পায়!
আরো দেখুন
তোমার পায়ের তলায়
Songs
    তোমার পায়ের তলায় যেন গো রঙ লাগে,
আমার    মনের বনের ফুলের রাঙা রাগে।
        যেন    আমার গানের তানে
            তোমায়    ভূষণ পরাই কানে,
যেন    রক্তমণির হার গেঁথে দিই প্রাণের অনুরাগে॥
আরো দেখুন