৩০৩ (dhwanil ahban madhur gambhir)

     ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে,

     দিকে দিগন্তরে ভুবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে ॥

হেরো গো অন্তরে অরূপসুন্দরে,   নিখিল সংসারে পরমবন্ধুরে,

          এসো আনন্দিত মিলন-অঙ্গনে শোভন মঙ্গল সাজে ॥

কলুষ কল্মষ বিরোধ বিদ্বেষ   হউক নির্মল, হউক নিঃশেষ--

          চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণকাজে।

স্বর তরঙ্গিয়া গাও বিহঙ্গম,   পূর্বপশ্চিমবন্ধুসঙ্গম--

          মৈত্রীবন্ধনপুণ্যমন্ত্র-পবিত্র বিশ্বসমাজে ॥

রাগ: ভৈরব

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ ডিসেম্বর, ১৯২৫

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বহু যুগের ও পার
Songs
বহু যুগের ও পার হতে আষাঢ় এল আমার মনে,
কোন্‌ সে কবির ছন্দ বাজে ঝরো ঝরো বরিষনে॥
যে মিলনের মালাগুলি   ধুলায় মিশে হল ধূলি
গন্ধ তারি ভেসে আসে আজি সজল সমীরণে॥
সে দিন এমনি মেঘের ঘটা রেবানদীর তীরে,
এমনি বারি ঝরেছিল শ্যামলশৈলশিরে।
মালবিকা অনিমিখে   চেয়ে ছিল পথের দিকে,
সেই চাহনি এল ভেসে কালো মেঘের ছায়ার সনে॥
আরো দেখুন
নিশিদিন ভরসা রাখিস
Songs
নিশিদিন   ভরসা রাখিস,   ওরে মন,   হবেই হবে।
যদি পণ     করে থাকিস      সে পণ তোমার রবেই রবে।
              ওরে মন,   হবেই হবে ॥
পাষাণসমান আছে পড়ে,          প্রাণ পেয়ে সে উঠবে ওরে,
     আছে যারা বোবার মতন তারাও কথা কবেই কবে ॥
সময় হল, সময় হল-- যে যার আপন বোঝা তোলো রে--
     দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবেই সবে।
ঘণ্টা যখন উঠবে বেজে     দেখবি সবাই আসবে সেজে--
     এক সাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে ॥
আরো দেখুন
আমার জীর্ণ পাতা
Songs
আমার  জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে
        ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে।
            তাই তো আমার এই জীবনের বনচ্ছায়ে
            ফাগুন আসে ফিরে ফিরে দখিন বায়ে,
                নতুন সুরে গান উড়ে যায় আকাশ পারে,
                নতুন রঙে ফুল ফোটে তাই ভারে ভারে॥
        ওগো আমার নিত্য নূতন দাঁড়াও হেসে
        চলব তোমার নিমন্ত্রণে নবীন বেশে।
            দিনের শেষে নিবল যখন পথের আলো,
            সাগরতীরে যাত্রা আমার যেই ফুরাল,
                তোমার বাঁশি বাজে সাঁঝের অন্ধকারে--
                শূন্যে আমার উঠল তারা সারে সারে॥
আরো দেখুন