৩৭৩ (bhengchha duyar esechha jatirmay)

ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়,   তোমারি হউক জয়।

তিমিরবিদার উদার অভ্যুদয়,   তোমারি হউক জয় ॥

          হে বিজয়ী বীর, নব জীবনের প্রাতে

          নবীন আশার খড়্গ তোমার হাতে--

জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে,   বন্ধন হোক ক্ষয় ॥

এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারি হউক জয়।

এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারি হউক জয়।

          প্রভাতসূর্য, এসেছ রুদ্রসাজে,

       দুঃখের পথে তোমারি তূর্য বাজে--

অরুণবহ্নি জ্বালাও চিত্তমাঝে,   মৃত্যুর হোক লয় ॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ অক্টোবর, ১৯১৪

রচনাস্থান: এলাহাবাদ

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আজি সাঁঝের যমুনায়
Songs
              আজি        সাঁঝের যমুনায় গো
তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো ॥
     তারি সুদূর সারিগানে   বিদায়স্মৃতি জাগায় প্রাণে
          সেই-যে দুটি উতল আঁখি উছল করুণায় গো ॥
     আজ মনে মোর যে সুর বাজে কেউ তা শোনে না কি।
একলা প্রাণের কথা নিয়ে একলা এ দিন যায় কি।
     যায় যাবে, সে ফিরে ফিরে   লুকিয়ে তুলে নেয় নি কি রে
          আমার পরম বেদনখানি আপন বেদনায় গো ॥
আরো দেখুন
আজি এই গন্ধবিধুর
Songs
আজি   এই    গন্ধবিধুর সমীরণে
কার     সন্ধানে ফিরি বনে বনে॥
আজি    ক্ষুব্ধ নীলাম্বরমাঝে   একি   চঞ্চল ক্রন্দন বাজে।
সুদূর    দিগন্তের সকরুণ সঙ্গীত   লাগে মোর চিন্তায় কাজে--
আমি     খুঁজি কারে অন্তরে মনে     গন্ধবিধুর সমীরণে॥
ওগো,    জানি না কী নন্দনরাগে
সুখে      উৎসুক যৌবন জাগে।
আজি     আম্রমুকুলসৌগন্ধে,   নব   পল্লবমর্মরছন্দে,
            চন্দ্রকিরণসুধাসিঞ্চিত অম্বরে   অশ্রুসরস মহানন্দে,
আমি      পুলকিত কার পরশনে   গন্ধবিধুর সমীরণে॥
আরো দেখুন
পোড়া মনে শুধু পোড়া মুখখানি জাগে রে
Songs
                  পোড়া মনে শুধু পোড়া মুখখানি জাগে রে ।
             এত আছে লোক, তবু পোড়া চোখে
                   আর কেহ নাহি লাগে রে ।।
আরো দেখুন