১৮১ (amar ja achhe ami sakal)

আমার যা আছে আমি সকল দিতে পারি নি তোমারে নাথ--

আমার লাজ ভয়, আমার মান অপমান, সুখ দুখ ভাবনা ॥

          মাঝে রয়েছে আবরণ কত শত, কতমতো--

          তাই কেঁদে ফিরি, তাই তোমারে না পাই,

          মনে থেকে যায় তাই হে মনের বেদনা ॥

          যাহা রেখেছি তাহে কী সুখ--

          তাহে কেঁদে মরি, তাহে ভেবে মরি।

তাই দিয়ে যদি তোমারে পাই কেন তা দিতে পারি না?

আমার   জগতের সব তোমারে দেব, দিয়ে তোমায় নেব-- বাসনা ॥

রাগ: দেশ-সিন্ধু

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পথ ভুলেছিস সত্যি বটে
Songs
                 পথ ভুলেছিস সত্যি বটে? সিধে রাস্তা দেখতে চাস?
                 এমন জায়গায় পাঠিয়ে দেব, সুখে থাকবি বারো মাস।
              হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ!
                  কেমন হে ভাই!
                                      কেমন সে ঠাঁই?
          মন্দ নহে বড়ো,
                 এক দিন না এক দিন সবাই সেথায় হব জড়ো।
              হাঃ হাঃ হাঃ!
        আয় সাথে আয়, রাস্তা তোরে দেখিয়ে দিই গে তবে,
                 আর তা হলে রাস্তা ভুলে ঘুরতে নাহি হবে।
              হাঃ হাঃ হাঃ!
আরো দেখুন
ও চাঁদ, চোখের
Songs
ও চাঁদ,     চোখের জলের লাগল জোয়ার দুখের পারাবারে,
হল          কানায় কানায় কানাকানি এই পারে ওই পারে॥
আমার       তরী ছিল চেনার কূলে,   বাঁধন যে তার গেল খুলে;
তারে        হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন্‌ অচেনার ধারে॥
              পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে,
              আমি সে কোন্‌ আকুল আলোয় দিশাহারা রাতে।
সেই              পথ-হারানোর অধীর টানে   অকূলে পথ আপনি টানে,
              দিক ভোলাবার পাগল আমার হাসে অন্ধকারে॥
আরো দেখুন
তুমি আছ কোন পাড়া
Songs
         তুমি    আছ কোন্‌ পাড়া ? তোমার   পাই নে যে সাড়া ।
               পথের মধ্যে হাঁ ক’রে যে রইলে হে খাড়া ।।
           রোদে প্রাণ যায় দুপুর বেলা,  ধরেছে উদরে জ্বালা—
                 এর কাছে কি হৃদয়জ্বালা ।
                     তোমার   সকল সৃষ্টিছাড়া ।।
         রাঙা অধর, নয়ন কালো   ভরা পেটেই লাগে ভালো—
             এখন    পেটের মধ্যে নাড়ীগুলো দিয়েছে তাড়া ।।
আরো দেখুন