১৯৪ (amar adhar bhalo alor kachhe)

আমার    আঁধার ভালো, আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে ॥

  আলোরে যে লোপ ক'রে খায় সেই কুয়াশা সর্বনেশে ॥

  অবুঝ শিশু মায়ের ঘরে   সহজ মনে বিহার করে,

  অভিমানী জ্ঞানী তোমার বাহির দ্বারে ঠেকে এসে ॥

তোমার  পথ আপনায় আপনি দেখায়, তাই বেয়ে, মা, চলব সোজা।

যারা      পথ দেখাবার ভিড় করে গো তারা কেবল বাড়ায় খোঁজা--

ওরা      ডাকে আমায় পূজার ছলে,   এসে দেখি দেউল-তলে--

  আপন মনের বিকারটারে সাজিয়ে রাখে ছদ্মবেশে ॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: সাহানা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সখা হে, কী দিয়ে
Songs
সখা হে, কী দিয়ে আমি তুষিব তোমায়।
জরজর হৃদয় আমার মর্মবেদনায়,
দিবানিশি অশ্রু ঝরিছে সেথায়॥
তোমার মুখে সুখের হাসি         আমি ভালোবাসি--
অভাগিনীর কাছে পাছে সে হাসি লুকায়॥
আরো দেখুন
আজি বহিছে বসন্তপবন
Songs
আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি সুগন্ধ হে।
কত আকুল প্রাণ আজি গাহিছে গান, চাহে তোমারি পানে আনন্দে হে ॥
জ্বলে তোমার আলোক দ্যুলোকভূলোকে গগন-উৎসবপ্রাঙ্গণে--
চিরজ্যোতি পাইছে চন্দ্র তারা, আঁখি পাইছে অন্ধ হে ॥
তব মধুরমুখভাতিবিহসিত প্রেমবিকশিত অন্তরে
কত ভকত ডাকিছে, "নাথ, যাচি দিবসরজনী তব সঙ্গ হে।'
উঠে সজনে প্রান্তরে লোকলোকান্তরে যশোগাথা কত ছন্দে হে--
ওই ভবশরণ, প্রভু, অভয় পদ তব সুর মানব মুনি বন্দে হে ॥
আরো দেখুন
ওহে সুন্দর, মরি
Songs
ওহে         সুন্দর, মরি মরি,
তোমায়     কী দিয়ে বরণ করি ॥
তব          ফাল্গুন যেন আসে
আজি        মোর পরানের পাশে,
দেয়          সুধারসধারে-ধারে
মম           অঞ্জলি ভরি ভরি ॥
মধু          সমীর দিগঞ্চলে
আনে        পুলকপূজাঞ্জলি--
মম           হৃদয়ের পথতলে
যেন          চঞ্চল আসে চলি।
মম           মনের বনের শাখে
যেন          নিখিল কোকিল ডাকে,
যেন          মঞ্জরীদীপশিখা
নীল          অম্বরে রাখে ধরি ॥
আরো দেখুন