৩৫৮ (akashe dui hate bilay)

আকাশে         দুই হাতে প্রেম বিলায় ও কে!

সে সুধা           ছড়িয়ে গেল লোকে লোকে ॥

গাছেরা           ভরে নিল সবুজ পাতায়,

ধরণী             ধরে নিল আপন মাথায়।

ছেলেরা          সকল গায়ে নিল মেখে,

পাখিরা           পাখায় পাখায় নিল এঁকে।

ছেলেরা          কুড়িয়ে নিল মায়ের বুকে,

মায়েরা           দেখে নিল ছেলে মুখে ॥

সে যে ওই       অশ্রুধারায় পড়ল গলে।

সে যে ওই       বিদীর্ণ বীর-হৃদয় হতে

বহিল             মরণরূপী জীবনস্রোতে।

সে যে ওই       ভাঙাগড়ার তালে তালে

নেচে যায়        দেশে দেশে কালে কালে ॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ জ্যৈষ্ঠ, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ মে, ১৯১৪

রচনাস্থান: রামগড়

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি যাব না
Songs
আমি    যাব না গো অমনি চলে।    মালা তোমার দেব গলে॥
অনেক সুখে অনেক দুখে    তোমার বাণী নিলেম বুকে,
        ফাগুনশেষে যাবার বেলা আমার বাণী যাব বলে॥
কিছু হল, অনেক বাকি।     ক্ষমা আমায় করবে না কি।      
গান এসেছে সুর আসে নাই,হল না যে শোনানো তাই--
        সে-সুর আমার রইল ঢাকা নয়নজলে॥
আরো দেখুন
ভালোবাসিলে যদি সে
Songs
            ভালোবাসিলে যদি সে ভালো না বাসে   কেন সে দেখা দিল ।
            মধু অধরের মধুর হাসি  প্রাণে কেন বরষিল ।
            দাঁড়িয়ে ছিলেম পথের ধারে,  সহসা দেখিলেম তারে—
            নয়ন দুটি তুলে কেন    মুখের পানে চেয়ে গেল ।।
আরো দেখুন
সার্থক জনম আমার
Songs
          সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
          সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে ॥
জানি নে তোর ধনরতন   আছে কি না রানীর মতন,
শুধু   জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ॥
কোন্‌ বনেতে জানি নে ফুল   গন্ধে এমন করে আকুল,
          কোন্‌ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে।
আঁখি মেলে তোমার আলো   প্রথম আমার চোখ জুড়ালো,
          ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে ॥
আরো দেখুন