১৮ (sukhe achhi sukhe achhi)

সুখে আছি সুখে আছি (সখা, আপন মনে।)

কিছু চেয়ো না, দূরে যেয়ো না,

শুধু চেয়ে দেখো, শুধু ঘিরে থাকো কাছাকাছি।

সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ,

রচিয়া ললিত মধুর বাণী আড়ালে গাবে গান।

গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি।

মন চেয়ো না, শুধু চেয়ে থাকো,

শুধু ঘিরে থাকো কাছাকাছি।

মধুর জীবন, মধুর রজনী, মধুর মলয়-বায়।

এই মাধুরী-ধারা বহিছে আপনি, কেহ কিছু নাহি চায়।

আমি আপনার মাঝে আপনি হারা, আপন সৌরভে সারা,

যেন আপনার মন, আপনার প্রাণ, আপনারে সঁপিয়াছি।

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কার যেন এই
Songs
কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায়,
ঝুমকোলতার চিকন পাতা কাঁপে রে কার চম্‌কে-চাওয়ায়॥
          হারিয়ে-যাওয়া কার সে বাণী   কার সোহাগের স্মরণখানি
                   আমের বোলের গন্ধে মিশে
                             কাননকে আজ কান্না পাওয়ায়॥
কাঁকন-দুটির রিনিঝিনি কার বা এখন মনে আছে।
সেই কাঁকনের ঝিকিমিকি পিয়ালবনের শাখায় নাচে।
          যার চোখের ওই আভাস দোলে   নদী-ঢেউয়ের কোলে কোলে
                   তার সাথে মোর দেখা ছিল
                             সেই সেকালের তরী-বাওয়ায়॥
আরো দেখুন
আমি কী বলে
Songs
     আমি    কী ব'লে করিব নিবেদন
          আমার হৃদয় প্রাণ মন ॥
     চিত্তে আসি দয়া করি         নিজে লহো অপহরি,
করো তারে আপনারি ধন-- আমার হৃদয় প্রাণ মন ॥
     শুধু ধূলি, শুধু ছাই,         মূল্য যার কিছু নাই,
মূল্য তারে করো সমর্পণ         স্পর্শে তব পরশরতন!
     তোমারি গৌরবে যবে         আমার গৌরব হবে
              সব তবে দিব বিসর্জন--
                   আমার হৃদয় প্রাণ মন ॥
আরো দেখুন
কী ভয় অভয়ধামে
Songs
কী ভয় অভয়ধামে, তুমি মহারাজা-- ভয় যায় তব নামে ॥
          নির্ভয়ে অযুত সহস্র লোক ধায় হে,
          গগনে গগনে সেই অভয়নাম গায় হে ॥
          তব বলে কর বলী যারে, কৃপাময়,
          লোকভয় বিপদ মৃত্যুভয় দূর হয় তার।
আশা বিকাশে, সব বন্ধন ঘুচে, নিত্য অমৃতরস পায় হে ॥
আরো দেখুন