৯ (sokhi bohe gelo bela)

সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা,

এ কি আর ভালো লাগে!

আকুল তিয়াষ, প্রেমের পিয়াস,

প্রাণে কেন নাহি জাগে!

কবে আর হবে থাকিতে জীবন

আঁখিতে আঁখিতে মদির মিলন,

মধুর হুতাশে মধুর দহন,

নিত-নব অনুরাগে।

তরল কোমল নয়নের জল

নয়নে উঠিবে ভাসি।

সে বিষাদ-নীরে নিবে যাবে ধীরে

প্রখর চপল হাসি।

উদাস নিশ্বাস আকুলি উঠিবে,

আশা-নিরাশায় পরান টুটিবে,

মরমের আলো কপোলে ফুটিবে,

শরম-অরুণ-রাগে।

রাগ: বিলাবল-কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সুখহীন নিশিদিন
Songs
সুখহীন নিশিদিন     পরাধীন হয়ে    ভ্রমিছ দীনপ্রাণে।
সতত হায় ভাবনা শত শত,   নিয়ত ভীত পীড়িত--
              শির নত কত অপমানে ॥
জানো না রে অধ-ঊর্ধ্বে বাহির-অন্তরে
ঘেরি তোরে নিত্য রাজে সেই অভয়-আশ্রয়।
তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার,
সতত সরলচিতে চাহো তাঁরি প্রেমমুখপানে ॥
আরো দেখুন
কঠিন বেদনার তাপস দোঁহে
Songs
            কঠিন বেদনার তাপস দোঁহে
            যাও চিরবিরহের সাধনায়।
         ফিরো না, ফিরো না-ভুলো না মোহে।
            গভীর বিষাদের শান্তি পাও হৃদয়ে,
               জয়ী হও অন্তরবিদ্রোহে।
          যাক পিয়াসা,ঘুচাক দুরাশা,
            স্বপ্ন-আবেশ-বিহীন পথে
               যাও বাঁধনহারা
          তাপবিহীন মধুর স্মৃতি নীরবে ব’হে।।
আরো দেখুন
আয় আয় আয়
Songs
আয় আয়    আয় আমাদের অঙ্গনে   অতিথি বালক তরুদল--
     মানবের স্নেহসঙ্গ নে,   চল্‌ আমাদের ঘরে চল্‌॥
              শ্যাম বঙ্কিম ভঙ্গিতে   চঞ্চল কলসঙ্গীতে
              দ্বারে নিয়ে আয় শাখায় শাখায়   প্রাণ-আনন্দ-কোলাহল॥
     তোদের নবীন পল্লবে   নাচুক আলোক সবিতার,
     দে পবনে বনবল্লভে   মর্মরগীত-উপহার।
              আজি শ্রাবণের বর্ষণে   আশীর্বাদের স্পর্শ নে,
              পড়ুক মাথায়   পাতায় পাতায়   অমরাবতীর ধারাজল॥
আরো দেখুন