৪৭ (aj khela bhangar khela)

আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়।

সুখের বাসা ভেঙে ফেলবি আয়।

মিলন-মালার বাঁধন তো টুটবে,

ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে—

উধাও মনের পাখা মেলবি আয়।

অস্তগিরির ওই শিখর-চূড়ে

ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে।

কালবৈশাখীর হবে-যে নাচন—

সাথে নাচুক তোর মরণ-বাঁচন,

হাসি কাঁদন পায়ে ঠেলবি আয়॥

রাগ: খাম্বাজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১১ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি জেনে শুনে
Songs
আমি    জেনে শুনে তবু ভুলে আছি, দিবস কাটে বৃথায় হে--
আমি    যেতে চাই তব পথপানে, কত বাধা পায় পায় হে ॥
          চারি দিকে হেরো ঘিরিছে কারা, শত বাঁধনে জড়ায় হে--
আমি    ছাড়াতে চাহি, ছাড়ে না কেন গো ডুবায়ে রাখে মায়ায় হে ॥
          দাও ভেঙে দাও এ ভবের সুখ, কাজ নেই এ খেলায় হে।
আমি    ভুলে থাকি যত অবোধের মতো বেলা বহে তত যায় হে ॥
          হানো তব বাজ হৃদয়গহনে, দুখানল জ্বালো তায় হে--
          নয়নের জলে ভাসায়ে আমারে সে জল দাও মুছায়ে হে ॥
          শূন্য করে দাও হৃদয় আমার, আসন পাতো সেথায় হে--
          তুমি এসো এসো, নাথ হয়ে বোসো, ভুলো না আর আমায় হে
আরো দেখুন
আলোক-চোরা লুকিয়ে এল
Songs
আলোক-চোরা লুকিয়ে এল ওই--
তিমিরজয়ী বীর, তোরা আজ কই।
এই কুয়াশা-জয়ের দীক্ষা কাহার কাছে লই॥
মলিন হল শুভ্র বরন,   অরুণ-সোনা করল হরণ,
লজ্জা পেয়ে নীরব হল উষা জ্যোতির্ময়ী॥
সুপ্তিসাগরতীরে বেয়ে সে এসেছে মুখ ঢেকে,
অঙ্গে কালি মেখে।
রবির রশ্মি কই গো তোরা,   কোথায় আঁধার-ছেদন ছোরা,
উদয়শৈলশৃঙ্গ হতে বল্‌ "মাভৈঃ মাভৈঃ'॥
আরো দেখুন
দীর্ঘ জীবনপথ
Songs
দীর্ঘ জীবনপথ, কত দুঃখতাপ, কত শোকদহন--
          গেয়ে চলি তবু তাঁর করুণার গান ॥
খুলে রেখেছেন তাঁর    অমৃতভবনদ্বার--
শ্রান্তি ঘুচিবে, অশ্রু মুছিবে, এ পথের হবে অবসান ॥
অনন্তের পানে চাহি   আনন্দের গান গাহি--
          ক্ষুদ্র শোকতাপ নাহি নাহি রে।
অনন্ত আলয় যার   কিসের ভাবনা তার--
          নিমেষের তুচ্ছ ভারে হব না রে ম্রিয়মাণ ॥
আরো দেখুন