১৬ (ki karibo balo sokha)

                কী করিব বলো, সখা, তোমার লাগিয়া ।

                কী করিলে জুড়াইতে পারিব ও হিয়া ।।

                এই পেতে দিনু বুক,  রাখো, সখা, রাখো মুখ—

                ঘুমাও তুমি গো, আমি রহিনু জাগিয়া ।

                খুলে বলো, বলো সখা, কী দুঃখ তোমার—

                অশ্রুজলে মিলাইব অশ্রুজলধার !

                একদিন বলেছিলে মোর ভালোবাসা

                পাইলে পুরিবে তব হৃদয়ের আশা ।

                কই সখা, প্রাণ মন  করেছি তো সমর্পণ—

                দিয়েছি তো যাহা-কিছু আছিল আমার ।

                তবু কেন শুকালো না অশ্রুজলধার ।।

রাগ: মিশ্র ইমনকল্যাণ

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1286

রচনাকাল (খৃষ্টাব্দ): 1879

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে
Songs
             আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে--
                হা তাত, একবার আয় রে!
                ঘোরা রজনী, একাকী
                কোথা রহিলে এ সময়ে!
                প্রাণ যে চমকে মেঘগরজনে--
                কী হবে কে জানে!
আরো দেখুন
নিত্য সত্যে চিন্তন করো রে
Songs
নিত্য সত্য চিন্তন করো রে বিমলহৃদয়ে,
নির্মল অচল সুমতি রাখো ধরি সতত।।
সংশয়নৃশংস সংসারে প্রশান্ত রহো,
তাঁর শুভ ইচ্ছা স্মরি বিনয়ে রহো বিনত।।
বাসনা করো জয়, দূর করো ক্ষুদ্র ভয়।
প্রাণধন করিয়া পণ চলো কঠিন শ্রেয়পথে,
ভোলো প্রসন্নমুখে স্বার্থসুখ,আত্মদুখ— 
প্রেম-আনন্দরসে নিয়ত রহো নিরত।।
আরো দেখুন
কেন রে এতই
Songs
     কেন রে এতই যাবার ত্বরা--
বসন্ত, তোর হয়েছে কি ভোর    গানের ভরা ॥
          এখনি মাধবী  ফুরালো কি সবই,
          বনছায়া গায় শেষ ভৈরবী--
     নিল কি বিদায় শিথিল করবী    বৃন্তঝরা ॥
এখনি তোমার পীত উত্তরী     দিবে কি ফেলে
     তপ্ত দিনের শুষ্ক  তৃণের    আসন মেলে।
          বিদায়ের পথে হতাশ বকুল
          কপোতকূজনে হল যে আকুল,
     চরণপূজনে ঝরাইছে ফুল    বসুন্ধরা ॥
আরো দেখুন