২ (hridaye rakho go debi)

                 হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার ।

               এসো মা করুণারানী,     ও বিধুবদনখানি

                 হেরি হেরি আঁখি ভরি হেরিব আবার ।

                 এসো আদরিনী বাণী, সমুখে আমার ।।

               মৃদু মৃদু হাসি হাসি  বিলাও অমৃতরাশি,

                 আলোয় করেছ আলো, জ্যোতিপ্রতিমা—

                 তুমি গো লাবণ্যলতা, মূর্তি-মধুরিমা ।

               বসন্তের বনবালা       অতুল রূপের ডালা,

                 মায়ার মোহিনী মেয়ে ভাবের আধার—

                 ঘুচাও মনের মোর সকল আঁধার ।।

               অদর্শন হলে তুমি     ত্যেজি লোকালয়ভূমি

                 অভাগা বেড়াবে কেঁদে গহনে গহনে ।

               হেরে মোরে তরুলতা     বিষাদে কবে না কথা,

                 বিষণ্ণ কুসুমকুল বনফুলবনে ।

               ‘হা দেবী’ ‘হা দেবী’ বলি গুঞ্জরি কাঁদিবে অলি,

                 ঝরিবে ফুলের চোখে শিশির-আসার—

                 হেরিব জগত শুধু আঁধার—আঁধার ।।

রাগ: দূর্গা

তাল: কাহারবা-দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আলোকের পথে প্রভু
Songs
                আলোকের পথে, প্রভু, দাও দ্বার খুলে–
                আলোক-পিয়াসী যারা আছে আঁখি তুলে,
                প্রদোষের ছায়াতলে হারায়েছে দিশা,
                সমুখে আসিছে ঘিরে নিরাশার নিশা । 
                নিখিল ভুবনে তব যারা আত্মহারা 
                আঁধারের আবরণে খোঁজে ধ্রুবতারা,
                তাহাদের দৃষ্টি আনো রূপের জগতে–
                           আলোকের পথে ।।
আরো দেখুন
হে তাপস, তব
Songs
হে তাপস, তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে
মন আজি মোর উদাস বিভোর কোন্‌ সে ভাবের বশে॥
     তব পিঙ্গল জটা   হানিছে দীপ্ত ছটা,
     তব দৃষ্টির বহ্নিবৃষ্টি অন্তরে গিয়ে পশে॥
          বুঝি না, কিছু না জানি
     মর্মে আমার মৌন তোমার কী বলে রুদ্রবাণী।
     দিগ্‌দিগন্ত দহি   দুঃসহ তাপ বহি
     তব নিশ্বাস আমার বক্ষে রহি রহি নিশ্বসে॥
          সারা হয়ে এলে দিন
     সন্ধ্যামেঘের মায়ার মহিমা নিঃশেষে হবে লীন।
     দীপ্তি তোমার তবে   শান্ত হইয়া রবে,
     তারায় তারায় নীরব মন্ত্রে ভরি দিবে শূন্য সে॥
আরো দেখুন
বসন্ত আওল রে
Songs
বসন্ত আওল রে!
  মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী
কানন ছাওল রে।
  শুন শুন সজনী হৃদয় প্রাণ মম
হরখে আকুল ভেল,
  জর জর রিঝসে দুখ জ্বালা সব
দূর দূর চলি গেল।
      মরমে বহই বসন্তসমীরণ,
মরমে ফুটই ফুল,
   মরমকুঞ্জ'পর বোলই কুহু কুহু
অহরহ কোকিলকুল।
  সখি রে উছসত প্রেমভরে অব
ঢলঢল বিহ্বল প্রাণ,
নিখিল জগত জনু হরখ-ভোর ভই
গায় রভসরসগান।
     বসন্তভূষণভূষিত ত্রিভুবন
কহিছে দুখিনী রাধা,
কঁহি রে সো প্রিয়, কঁহি সো প্রিয়তম,
হৃদিবসন্ত সো মাধা?
ভানু কহত অতি গহন রয়ন অব,
বসন্তসমীর শ্বাসে
   মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল
ফুল্ল বাসনা-বাসে।
আরো দেখুন