১৮ (bujhechhi bujhechhi sokha)

                বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয় !

                ও মিছে আদর তবে না করিলে নয় ?।

        ও শুধু বাড়ায় ব্যথা—          সে-সব পুরানো কথা

                মনে ক’রে দেয় শুধু, ভাঙে এ হৃদয় ।।

                প্রতি হাসি প্রতি কথা প্রতি ব্যবহার

                আমি যত বুঝি তত কে বুঝিবে আর ।

         প্রেম যদি ভুলে থাক        সত্য ক’রে বলো-নাকো—

                করিব না মুহূর্তের তরে তিরস্কার ।।

                আমি তো ব’লেই ছিনু, ক্ষুদ্র আমি নারী

                তোমার ও প্রণয়ের নহি অধিকারী ।

           আর-কারে ভালোবেসে         সুখী যদি হও শেষে

                তাই ভালোবেসো নাথ, না করি বারণ ।

           মনে ক’রে মোর কথা       মিছে পেয়ো নাকো ব্যথা,

                পুরানো প্রেমের কথা কোরো না স্মরণ ।।

রাগ: মিশ্র পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1286

রচনাকাল (খৃষ্টাব্দ): 1879

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

চিত্ত আমার হারালো
Songs
চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে--
কোথায় ছুটে চলেছে সে কোথায় কে জানে॥
   বিজুলি তার বীণার তারে   আঘাত করে বারে বারে,
   বুকের মাঝে বজ্র বাজে কী মহাতানে॥
পুঞ্জ পুঞ্জ ভারে ভারে   নিবিড় নীল অন্ধকারে
জড়ালো রে অঙ্গ আমার, ছড়ালো প্রাণে।
   পাগল হাওয়া নৃত্যে মাতি   হল আমার সাথের সাথি--
   অট্ট হাসে ধায় কোথা সে, বারণ না মানে॥
আরো দেখুন
মাতৃমন্দির-পুণ্য-অঙ্গন
Songs
মাতৃমন্দির-পুণ্য-অঙ্গন কর' মহোজ্জ্বল আজ হে
বর      পুত্রসঙ্ঘ বিরাজ' হে।
শুভ     শঙ্খ বাজহ বাজ' হে।
ঘন      তিমিররাত্রির চির প্রতীক্ষা
          পূর্ণ কর', লহ' জ্যোতিদীক্ষা,
          যাত্রীদল সব সাজ' হে।
শুভ     শঙ্খ বাজহ বাজ' হে।
বল      জয় নরোত্তম, পুরুষসত্তম,
          জয় তপস্বিরাজ হে।
          জয় হে, জয় হে, জয় হে, জয় হে।
এস'     বজ্রমহাসনে মাতৃ-আশীর্ভাষণে,
সকল সাধক এস' হে,   ধন্য কর' এ দেশ হে।
সকল যোগী, সকল ত্যাগী, এস' দুঃসহদুঃখভাগী--
এস' দুর্জয়শক্তিসম্পদ মুক্তবন্ধ সমাজ হে।
এস' জ্ঞানী, এস' কর্মী নাশ' ভারতলাজ হে।
          এস' মঙ্গল, এস' গৌরব,
          এস' অক্ষয়পুণ্যসৌরভ,
এস' তেজঃসূর্য উজ্জ্বল কীর্তি-অম্বর মাঝ হে
বীরধর্মে পুণ্যকর্মে বিশ্বহৃদয় রাজ' হে।
শুভ     শঙ্খ বাজহ বাজ' হে।
জয়      জয় নরোত্তম, পুরুষসত্তম,
          জয় তপস্বিরাজ হে।
          জয় হে, জয় হে, জয় হে, জয় হে ॥
আরো দেখুন
আইলো আজি প্রাণসখা
Songs
                আইল আজি প্রাণসখা, দেখো রে নিখিলজন।
                   আসন বিছাইল নিশীথিনী গগনতলে,
                   গ্রহ তারা সভা ঘেরিয়ে দাঁড়াইল। 
                   নীরবে বনগিরি আকাশে রহিল চাহিয়া,
                   থামাইল ধরা দিবসকোলাহল।।
আরো দেখুন